---Advertisement---

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফেরেনি: নাহিদ

By Suman Debnath

August 5, 2026 3:15 PM

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফেরেনি: নাহিদ

---Advertisement---


বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ৫ আগস্টকে জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন।


নাহিদ ইসলাম তার বার্তায় ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে তিতুমীরের বাঁশের কেল্লা, ফরায়েজি আন্দোলন এবং লাহোর প্রস্তাবের মতো ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে বলেন, এসব সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা, তবে স্বাধীনতার পরও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি গড়ে ওঠেনি। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে আওয়ামী শাসনামলে ফ্যাসিবাদ ও দমন-পীড়নের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও সুশাসন ধ্বংস হয়।

আরও পড়ুন:  অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের


তিনি বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার গুলির মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিরোধ আন্দোলনে ছাত্র, শ্রমিক, শিক্ষক, আলেম-ওলামা, আইনজীবী, নারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির সম্মিলিত সংগ্রামে ফ্যাসিবাদের পতন ঘটে, যেখানে চৌদ্দশ শহীদ ও ত্রিশ হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে আসে ৫ আগস্টের বিজয়। তবে দুঃখজনকভাবে সেই বিজয়ের পরও রাজনৈতিক নেতৃত্বের অসহযোগিতার কারণে শহীদদের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের দলীয়করণ, সংস্কারবিরোধী অবস্থান, ক্ষমতার কেন্দ্রীকরণ ও প্রশাসনিক অদক্ষতা জাতিকে নতুন সংকটের মুখে ফেলেছে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংস্কার বাস্তবায়ন, গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিতকরণ এবং চব্বিশসহ সকল গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। বার্তার শেষে তিনি শহীদদের রেখে যাওয়া আমানত হিসেবে দেশকে অভিহিত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:  অ্যাম্বুলেন্সে আগুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment