---Advertisement---

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

By Suman Debnath

July 18, 2026 7:55 AM

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

---Advertisement---


দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮০। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৫। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ জন।

 

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন।

 

একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।

আরও পড়ুন:  বিশ্বসেরার দাবিতে মেসির আত্মবিশ্বাসী বার্তা

 

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment