---Advertisement---

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

By Suman Debnath

August 6, 2026 4:15 PM

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

---Advertisement---


প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার কমানো এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের (ইগট) ও হেলভেটাস জার্মানির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।


রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক, পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুইসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:  সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি


এছাড়া হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়াও সভায় উপস্থিত ছিলেন।


সভায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ বনকে দূষণমুক্ত রাখতে বর্জ্য উৎপাদনের স্থান থেকেই পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধি এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, পিরোজপুরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুন্দরবন ও আশপাশের এলাকাকে রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন:  ‘বাইরে থাকার অনুভূতি হয়নি’—সালাউদ্দিন

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। এসব ফোরামের মাধ্যমে ইতোমধ্যে ৩০০টির বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ ৭০ হাজার।


বক্তারা সুন্দরবনের পরিবেশ রক্ষায় যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment