---Advertisement---

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

By Suman Debnath

July 27, 2026 8:05 PM

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

---Advertisement---



একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯৩ সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি ও শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। এতে আরও বলা হয়, শিক্ষানবিশ এই কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

আমার বাঙলা/ তালহা

আরও পড়ুন:  সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment