---Advertisement---

২৯ জুলাই নয়, ২ অক্টোবর বক্সার জঙ্গলে ছাড়া হবে বাঘিনী

By Suman Debnath

July 27, 2026 5:00 PM

২৯ জুলাই নয়, ২ অক্টোবর বক্সার জঙ্গলে ছাড়া হবে বাঘিনী

---Advertisement---

২৯ জুলাই নয়, ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভে তৈরি করা এনক্লোজারে বাঘিনী ছাড়া হবে। তবে বক্সার জঙ্গলে আপাতত একটি বাঘিনী ছাড়া হবে। এ বিষয়ে রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বনমন্ত্রী জানিয়েছেন, আপাতত বক্সার জঙ্গলে একটি বাঘিনী ছাড়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

বনকর্তাদের বক্তব্য, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সমস্যায় পড়তে হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। তাই প্রাথমিকভাবে একটি বাঘ আনা হবে। সেই বাঘ এনে পরীক্ষা করা হবে। বনকর্মীদের সংখ্যাও কম। সেই দিকটাও দেখতে হবে। যদি ওই বাঘিনী পরিবেশের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারে, তাহলে পরবর্তীকালে আরও বাঘ আনার বিষয়ে ভাববে বন দপ্তর।

বাঘের উপর নজরদারি চালাতে তিনটি দল ২৪ ঘণ্টা টহল দেবে। দলগুলিতে বনকর্মীদের সঙ্গে কুনকি হাতিও থাকবে। কিছুদিন আগে বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছিলেন, একটি বাঘ ও বাঘিনী ছাড়ার প্রস্তাব পাওয়া গিয়েছে। সেটা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি বাঘিনী ছাড়ার বিষয়টি নিয়ে মনোজকুমার ওরাওঁ বলেন, ‘একটি বাঘিনী ২ অক্টোবর ছাড়া হবে। ছাড়ার পর তার উপরে নজরদারি চালানো হবে। দু-তিন মাস পর আরও একটি বাঘ ছাড়া হবে। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। বক্সায় বাঘ রাখতে গেলে যা যা করণীয়, সবটাই করা হচ্ছে।’

আরও পড়ুন:  তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপে না হাইকোর্টের

আরও পড়ুন: শুধু জমির মালিক নন, ক্ষতিপূরণ পাবেন ভাড়াটিয়ারাও! সিঙ্গুর মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ

বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের আধিকারিকেরাও যোগাযোগ রাখছেন। গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। সমস্ত গাইডলাইন মেনে কাজ হচ্ছে কি না, সেই রিপোর্টও নেওয়া হচ্ছে। বন দপ্তর এর আগে সিদ্ধান্ত নিয়েছিল, ২৯ জুলাই আন্তজার্তিক বাঘ দিবসের দিন বক্সার জঙ্গলে একটি বাঘিনী ছাড়া হবে। এরপরে সেই দিন পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে ২ অক্টোবর সেখানে বাঘিনী ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

No comments to show.

Leave a Comment