---Advertisement---

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়, নড্ডাদের প্রতিশ্রুতি মনে করিয়ে হুঁশিয়ারি CJP-র

By Suman Debnath

July 27, 2026 4:40 PM

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়, নড্ডাদের প্রতিশ্রুতি মনে করিয়ে হুঁশিয়ারি CJP-র

---Advertisement---


দিল্লি: পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে নিট আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের অভিযোগে সরব হল ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা (JP Nadda) ও জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)-এর দেওয়া আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করে অবিলম্বে ধৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তুলেছে সংগঠনটি। একই সঙ্গে আটক আন্দোলনকারীদের আইনি সহায়তার আশ্বাসও দিয়েছে সিজেপি।

সোমবার প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান, অসম, পশ্চিমবঙ্গ এবং বিহার-সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী ও কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের খবর তাদের কাছে পৌঁছেছে। কোথাও আটক, কোথাও গ্রেফতার— এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন।

সিজেপি-র বক্তব্য, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিজেপি বা এনডিএ (NDA) শাসিত কোনও রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির পরিপন্থী ঘটনাই এখন বিভিন্ন রাজ্যে ঘটছে বলে অভিযোগ সংগঠনের।

আরও পড়ুন:  মমতার পাশ থেকে সরে গেল অভিষেকের ছবি, একুশে জুলাইয়ের মঞ্চে থাকছেন কি?

ধৃতদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে ককরোচ জনতা পার্টি। বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে। যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি মুক্তির জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেছে সংগঠন।

একইসঙ্গে জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উদ্দেশে সিজেপি আবেদন জানিয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। সংগঠনের দাবি, মঙ্গলবারের মধ্যেই ধৃতদের মুক্তি, দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সেই আশ্বাস পূরণের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের কথার উপর ভরসা করেই দেশজুড়ে আন্দোলন স্থগিত করা হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হলে তা শুধু সিজেপি নয়, আন্দোলনে অংশ নেওয়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে বলেও মন্তব্য করেছে সংগঠন।

আরও পড়ুন:  ধর্মতলার অশান্তি ঘিরে বাম ছাত্র সংগঠনকে কড়া বার্তা অর্জুন সিংয়ের, ‘আবার মাঠে নামুক, জবাব দেওয়া হবে’

আন্দোলনকারীদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সিজেপি জানিয়েছে, তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলিকে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে সংগঠন।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপি দেশজুড়ে আন্দোলন শুরু করেছিল। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিযানে সংগঠনের ডাকে বিপুল জমায়েত হয়। পরবর্তীতে বিহার, অসম ও পশ্চিমবঙ্গেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কলকাতার সাম্প্রতিক মিছিল ঘিরে অশান্তির অভিযোগে ইতিমধ্যেই ১৬ জন গ্রেফতার হয়েছেন। সেই আবহেই ককরোচ জনতা পার্টির এই নতুন বিবৃতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

No comments to show.

Leave a Comment