---Advertisement---

বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে কাজল শেখকে লক্ষ্য করে চোর স্লোগান, ছোঁড়া হল ডিম

By Suman Debnath

July 27, 2026 4:35 PM

বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে কাজল শেখকে লক্ষ্য করে চোর স্লোগান, ছোঁড়া হল ডিম

---Advertisement---

এবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিক্ষোভকারীরা। উঠল ‘কাজল চোর-কাজল চোর’ স্লোগান। সোমবার নানুরের বাসাপাড়ায় শহীদ দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন কাজল। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতলেও কাজল পরে ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেন।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে সঙ্গে নিয়ে বাসাপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কাজল। বেদিতে মাল্যদান করার পরই তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে এলাকার কিছু মানুষ। কাজল এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল বিধায়ক বিধানচন্দ্রকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান দেন তাঁরা। এমনকী, গাড়িতে উঠে এলাকা ছাড়ার সময়েও কাজলকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

আরও পড়ুন:  দলের নেতাদের দিকে এবারে নিশানা দাগলেন কল্যাণ

এদিনের ঘটনা সম্পর্কে কাজল বলেন, ‘যাঁরা ডিম ছুড়েছেন তাঁরা সমাজবিরোধী। ভিড়ে মিশে থেকে শহীদ মঞ্চকেই অসম্মান করেছেন তাঁরা।’ একই সঙ্গে কাজল জানান, পুলিশ নিশ্চিতভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে কালীঘাট তৃণমূল না কি বিজেপি কারা এই বিক্ষোভ দেখিয়েছেন সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

উল্লেখ্য, বাম জমানায় ২০০০-এর ২৭ জুলাই রক্তাক্ত হয়েছিল নানুরের সূচপুর ও বাসাপাড়া। নিহত হয়েছিলেন ১১ জন ভূমিহীন খেতমজুর এবং তৃণমূলকর্মী। তাঁদের স্মৃতিতে প্রতি বছরই ২৭ জুলাই ‘শহীদ দিবস’ পালিত হয় নানুরে। ২০০১ থেকেই বাসাপাড়া বাসস্ট্যান্ডে শহীদবেদি তৈরি করে স্মৃতি তর্পণের আয়োজন করে আসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ও বাসাপাড়ায় শহীদ তর্পণে আসতেন। আগে বাসাপাড়ার এই শহীদ সমাবেশ আয়োজনের দায়িত্বে পালন করতেন অনুব্রত মণ্ডল। পরে সেই দায়িত্ব পান কাজল। সোমবার সেই শহীদ দিবসের অনুষ্ঠানেই তাঁকে চোর বলে কটাক্ষ করে ডিম ছোঁড়া হল।

আরও পড়ুন:  শনিবার ভোরে মিলল দময়ন্তীর খোঁজ, দু’দিন কোথায় ছিলেন, তা নিয়ে চলছে খোঁজ

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

No comments to show.

Leave a Comment