---Advertisement---

উত্তরকন্যার সামনে লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী ও চালক

By Suman Debnath

July 27, 2026 3:10 PM

উত্তরকন্যার সামনে লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী ও চালক

---Advertisement---


শিলিগুড়ির উত্তরকন্যার কাছে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন একটি বাইকের চালক ও আরোহী। সোমবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির চাকায় পিষ্ট হয় বাইকটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইকের চালক এবং পিছনে বসা এক মহিলা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লরিচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আরও পড়ুন:  রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে দালাল শাহেনশাহ, গ্রেপ্তার ২

উল্লেখযোগ্য বিষয়, কিছুক্ষণের মধ্যেই উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর পৌঁছনোর কথা রয়েছে। তার আগে প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment