---Advertisement---

বিদায় নিয়ে আবেগঘন ডলি | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 27, 2026 10:45 AM

বিদায় নিয়ে আবেগঘন ডলি | Amar Bangla BANGLADESH

---Advertisement---


জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর পর বিদায়ের সময়টা যে এত দীর্ঘ হবে, তা কখনো কল্পনাও করেননি বলে জানিয়েছেন তিনি। মেয়ের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করেই বর্তমানে প্রবাসে বসবাস করছেন এই শিল্পী।


প্রবাসজীবনের দেড় বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জীবনের কঠিন সময়, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দেশের মাটিতে ফেরার আকুলতার কথা তুলে ধরেন ডলি। তিনি লেখেন, “২০২৫ সালের এই দিনটায় নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম। তখন কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে।”


তিনি আরও লেখেন, “ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তাঁর অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।”

আরও পড়ুন:  উত্তম-আলোয় ঢাকা পড়লেন সমিত ভঞ্জ, আড়ালেই গৌতম ঘোষ


নিজের দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও জীবনের ঘাত-প্রতিঘাতের কথা টেনে তিনি আরও লেখেন, “জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। হয়তো অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি আল্লাহ কখনো আমাকে নিরাশ করেননি। আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেশের বাইরে। আমার এই প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা, তার ভবিষ্যৎ। আপনাদের সবার কাছে শুধু একটা অনুরোধ ওর জন্য, আমার জন্য দোয়া করবেন।”


দেশের প্রতি টান ও প্রবাসীদের মনের গভীর বেদনার কথা প্রকাশ করে তিনি লেখেন, “জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।’’

আরও পড়ুন:  বেদাং রায়না 'আমি ফিরে আসব'-এর প্রভাব প্রতিফলিত করেছেন


শেষে লিখেছেন, ‘‘আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের জন্য ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।”


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment