---Advertisement---

এইচ-১বি ভিসার ফি বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের ধাক্কা, আদালতের স্থগিতাদেশ বহাল 

By Suman Debnath

July 26, 2026 4:55 PM

এইচ-১বি ভিসার ফি বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের ধাক্কা, আদালতের স্থগিতাদেশ বহাল 

---Advertisement---


বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাফে ১ লক্ষ মার্কিন ডলার করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তে বড় ধাক্কা দিল মার্কিন ফেডারেল আদালত। শুক্রবার তিন বিচারপতির বেঞ্চ নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখায় আপাতত অতিরিক্ত ফি কার্যকর করা যাবে না। এই রায়কে স্বস্তিদায়ক বলে মনে করছেন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিল্পমহল।

গত বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই নতুন এইচ-১বি ভিসা আবেদনের ক্ষেত্রে ১ লক্ষ ডলারের অতিরিক্ত ফি ধার্য করার সিদ্ধান্ত নেয়। প্রশাসনের দাবি ছিল, বিদেশি কর্মী নিয়োগের প্রবণতা কমিয়ে দিয়ে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া-সহ ২০টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন ফি চাপানো আইনবিরুদ্ধ। পাশাপাশি এই নীতির ফলে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য পরিষেবায় দক্ষ কর্মী নিয়োগে বড় বাধা তৈরি হবে। গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আদালতে জানানো হয়।

আরও পড়ুন:  তেলের বিশ্বে এবার নতুন চমক, ভারত থেকে তেল যাচ্ছে রাশিয়ায়

এর আগে ৮ জুন বোস্টনের ইউএস কোর্ট অফ অ্যাপিলসও একই সিদ্ধান্তে নিম্ন আদালতের রায় বহাল রাখে। সর্বশেষ শুক্রবার ফেডারেল আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অতিরিক্ত ফি আরোপের ক্ষেত্রে প্রশাসন আইনসিদ্ধ ক্ষমতার যথাযথ ভিত্তি দেখাতে পারেনি। ফলে স্থগিতাদেশ বহাল থাকবে। এইচ-১বি ভিসা মূলত তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, গবেষণা ও অন্যান্য বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাদারদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেয়।

প্রতি বছর এই কর্মসূচির আওতায় ৬৫ হাজার সাধারণ কোটার পাশাপাশি উচ্চ স্তরের ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়। ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারদের একটি বড় অংশ এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মরত। আদালতের রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা উচ্চতর আদালতে আপিল করবে। তবে আপাতত এই অতিরিক্ত ফি কার্যকর হচ্ছে না। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই সিদ্ধান্ত ভারতীয় প্রযুক্তি কর্মী, মার্কিন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের জন্য স্বস্তি আনল।

আরও পড়ুন:  রুশ তেল কেনায় কড়া বার্তা! ভারতের উপর ১০০% শুল্কের প্রস্তাব, মার্কিন সেনেটে নতুন বিল

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment