---Advertisement---

কলকাতার অলিগলিতে মণিরত্নম, হাওড়া ব্রিজে শ্যুটিং সারলেন বিজয়-সাই

By Suman Debnath

July 26, 2026 2:45 PM

কলকাতার অলিগলিতে মণিরত্নম, হাওড়া ব্রিজে শ্যুটিং সারলেন বিজয়-সাই

---Advertisement---

কিছু দিন আগে কলকাতায় এসেছেন পরিচালক মণি রত্নম। গত বুধবার স্টুডিয়োপাড়ায় শুরু হয়েছিল নতুন বড় কাজের তোড়জোড়। তাঁর আগামী রোম্যান্টিক ঘরানার তামিল ছবির শুটিং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে। শনিবার রাতে হাওড়া ব্রিজে ছবির একটি অংশের শুটিং করেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। গভীর রাতে তখন রাস্তা ছিল অনেকটা শুনশান। তবে পরিচিত তারকাদের চিনতে সমস্যা হয়নি দর্শকদের। জানা গিয়েছে, কলকাতাতেই এই সিনেমার একটি বড় অংশের শ্যুটিং হবে।

নিজস্ব চিত্র

বুধবার রাতেই শহরে পৌঁছান দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। বৃহস্পতিবার ভোরে কলকাতায় আসেন সাই। কলকাতার একাধিক স্থানে তাঁদের শুটিং করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং হয়েছে। সেখান থেকেই পুরো টিম শনিবার গভীর রাতে পৌঁছান হাওড়া ব্রিজে। রাত ২টার দিকে শুটিং শুরু হয়। প্রথমে নিজের অংশের শট দেন বিজয়। পরে সাইয়ের সঙ্গে শট দেন তিনি।

আরও পড়ুন:  কাজলের ভিডিও ঘিরে তোলপাড় | Amar Bangla BANGLADESH

ইতিমধ্যে সামনে এসেছে শ্যুটিংয়ের কিছু ছবি। তাতে দেখা গিয়েছে বিজয়ের পরিচিত দাড়ি-গোঁফ নেই।  ‘ক্লিন শেভড’ অবস্থায় কালো টি-শার্ট ও জিন্স পরে আছেন তিনি। তাঁর পাশে ইট রঙের ম্যাক্সি ড্রেসে সাই পল্লবী। ভেজা রাস্তার ওপর দিয়ে হাঁটছেন দু’জনে। শনিবার শহরে কিছু বৃষ্টি হলেও পুরো রাস্তা ভিজিয়ে দেওয়ার জন্য কৃত্রিম ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছিল। তারপরে শট দেন দুজনে। মণি রত্নমের ছবিতে কলকাতার বিভিন্ন স্থানে বিজয় ও সাইয়ের রসায়ন ফুটে উঠবে, এমনটাই আশা করা হচ্ছে।

বেলগাছিয়া রাজবাড়িতে আবারও শুটিং হবে বলে জানা গিয়েছে। এছাড়া পার্ক স্ট্রিট এবং কুমোরটুলিতেও শুটিং করার কথা। উল্লেখ্য, কলকাতায় মণি রত্নমের শেষ কাজ ছিল ২০১০ সালে মুক্তি পাওয়া ছবি ‘রাবণ।’ সিনেপ্রেমীরা আবার কলকাতা থেকে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন:  মাত্র ৪৫ মিনিটের যুদ্ধ! জিতলেই আজীবন ফ্রি বিরিয়ানি

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বিশ্বাসভঙ্গের ছায়া? কেন্দ্রকে তোপ দেগে ফের দেশব্যাপী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আমফান ত্রাণে ৩২ হাজার কোটি টাকার দুর্নীতি! ক্যাগ রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

ধর্ষকদের ‘রক্ষক’কেই শিক্ষামন্ত্রী বানিয়েছেন মোদী! প্রহ্লাদ জোশীকে ঘিরে সংসদে ধুন্ধুমার

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

কারচুপির অভিযোগে সরব বিরোধীরা, ভোটের প্রথম দফাতেই অশান্ত অধিকৃত কাশ্মীর 

No comments to show.

Leave a Comment