---Advertisement---

মমতাকে ফোন করলেন অভিজিৎ দিপকে, নয়াদিল্লি সফরে যাচ্ছেন না নেত্রী

By Suman Debnath

July 26, 2026 12:45 PM

মমতাকে ফোন করলেন অভিজিৎ দিপকে, নয়াদিল্লি সফরে যাচ্ছেন না নেত্রী

---Advertisement---


রাত পোহালেই নয়াদিল্লির যন্তরমন্তরে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই ফোন এসে গেল ককরোচ জনতা পার্টির প্রধান তথা ছাত্রনেতা অভিজিৎ দিপকের। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা হলো তৃণমূলনেত্রীর। আর তারপরই নয়াদিল্লি সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে রাজধানীর বুকে যে আন্দোলন হয়েছিল তাতে সমর্থন দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই ছাত্র আন্দোলন থেকে ওঠা দাবির সঙ্গে সহমত পোষণ করে কলকাতার রাজপথে নেমেছিলেন তিনি। আর সিদ্ধান্ত নিয়ে ছিলেন যন্তরমন্তরে যাওয়ার।

এই নয়াদিল্লি যাওয়ার কথা ছিল সোমবার। কিন্তু ককরোচ জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কারণ তাঁদের দাবি মিটে গিয়েছে। তাই সকলেই জানতে চাইছিলেন, কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? অনেকেই একটা গুঞ্জন তৈরি করেছিলেন, সোমবার রাজধানী গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন সোনিয়া-রাহুল গান্ধীর সঙ্গে। সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন তিনি। শনিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যাকে ফোন করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানানোয় তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানালেন অভিজিৎ। তাঁরা আন্দোলন প্রত্যাহার করার কারণও জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাই আর সোমবার নয়াদিল্লি যাচ্ছেন না।

আরও পড়ুন:  ককরোচের মিছিলে পুলিশের ভূমিকায় কড়া কথা প্রতীক উরের, ধুয়ে দিলেন দিলীপ

যন্তরমন্তরে আন্দোলনকারীদের দাবি মেনে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকী চাপে পড়ে আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। এই বিষয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘যেহেতু দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। যাঁরা ওখানে আন্দোলন করছিলেন, দিদির সেই আন্দোলনকারীদের প্রতি সমর্থন ছিল। তাই যোগাযোগ রয়েছে দিদির তাঁদের সঙ্গে। শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়ে দেওয়ায় আপাতত দিদি তাঁর দিল্লি যাত্রা স্থগিত করেছেন। কিন্তু সবার সঙ্গে যোগাযোগে থাকছেন।’

তাছাড়া যন্তরমন্তরে আন্দোলনকে সমর্থন করে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যন্তরমন্তরে ছাত্র আন্দোলনে তিনি যোগ দেবেন। পরে জানানো হয়, তিনি সোমবার যন্তরমন্তরে ধর্নায় যুক্ত হবেন। শনিবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফর নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘এখনও জানি না। ওঁর সোমবার নয়াদিল্লি আসার কথা ছিল। এই বিষয়ে কথা হয়নি।’

আরও পড়ুন:  মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় গ্রেপ্তার গেটম্যান, ঘটনাস্থলে অধীর চৌধুরী

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment