আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল ভারত। সেই সঙ্গে টানা ছয় ম্যাচের হারও বাড়িয়েছিল চাপ। তবে জিম্বাবুয়ে সফরে ঘুরে দাঁড়িয়েছে মেন ইন ব্লু। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপট দেখিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ভারত।
হারারেতে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ইশান কিষাণ ও তিলক ভার্মার দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটে ২১৯ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
ভারতের ইনিংসে বৈভব সূর্যবংশী দারুণ সূচনা এনে দেন। ৩টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২৯ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার অভিষেক শর্মা অবশ্য সুবিধা করতে পারেননি; ৮ রান করেই ফিরে যান।
এরপর বল হাতে শুরুতেই আঘাত হানেন যশ ঠাকুর। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধাক্কা দেন এই পেসার।
২৯ রানে ২ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দাঁড়িয়ে যান ইশান। দুজনের ৬৬ রানের জুটি ভাঙে শ্রেয়াসের উইকেটে। অধিনায়ক ২০ বলে করেন ২৫ রান। তারপর তিলক ও ইশান ৯৪ রানের শক্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয় ভারত।
৪৪ বলে ৯ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮১ রান করেন ইশান। ২৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিলক।
লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের হয়ে একজন ত্রিশের ঘর পার করতে পেরেছেন। ব্রায়ান বেনেট ওপেনিংয়ে নেমে ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান তাদিওয়ানাশে মারুমানির। ২০ রান করেন রায়ান বার্ল।
ভারতের হয়ে অভিষেক সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২.৫ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি। দুটি করে উইকেট নেন যশ ঠাকুর ও প্রিন্স যাদব।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment