---Advertisement---

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সিআইটি রোডে ধুন্ধুমার, গ্রেপ্তার কুণাল ঘোষ

By Suman Debnath

July 25, 2026 6:40 PM

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সিআইটি রোডে ধুন্ধুমার, গ্রেপ্তার কুণাল ঘোষ

---Advertisement---


পুলিশের হাতে গ্রেপ্তার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিট প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। কলকাতাতেও সেই আন্দোলনের আঁচ এসে পড়েছে। শনিবার নিট-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিল ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সেই জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে কুণাল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করল। সেই সঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কালীঘাট তৃণমূলকে জমায়েত করার অনুমতি দেয়নি পুলিশ। লালবাজারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে গিয়েও অনুমতি মেলেনি। কিন্তু অনুমতি না মেলার পরেও শনিবার বিকেলে সিআইটি রোডের পদ্মপুকুর মোড়ে কালীঘাট তৃণমূল বিক্ষোভ কর্মসূচি শুরু করে। ঘটনার জেরে সিআইটি রোড দীঘর্ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। হাইকোর্টে অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় ‘কালীঘাট তৃণমূল’-কে।

আরও পড়ুন:  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমবিবিএস আসন বেড়ে ২৫০, পরিকাঠামোয় বিশেষ জোরের দাবি

তবে সেই মিছিলে পুলিশের সঙ্গে ‘কালীঘাট তৃণমূল’-এর বচসা শুরু হয়। এর জেরে মিছিলে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকেরা সেখানে চলে আসেন। সেখানে ডেরেক ও’ ব্রায়েন ওবং দোলা সেন-রা উপস্থিত ছিলেন। পুলিশ আদালতের নির্দেশের কথা বলে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দেন, আদালতের অনুমতি না থাকায় আন্দোলন করা যাবে না। কিন্তু এরপরেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ না হওয়ায় কুণাল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ‘আমায় বলতে দেওয়া হচ্ছে না, এটা পরিকল্পিত চক্রান্ত’, বিস্ফোরক কুণাল ঘোষ

মিছিলের অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ‘কালীঘাট তৃণমূল’-এর আর্জি খারিজ হয়ে যায়। কিন্তু তারপরেও কালীঘাট তৃণমূলের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ-সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। মমতা বলেন, ‘আমরা ছাত্র-যুবদের সঙ্গে ছিলাম, আছি।’

আরও পড়ুন:  রাত পোহালেই অ্যাপ ক্যাব ভোগান্তি চরমে উঠবে, ধর্মঘটের পথে চালকরা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment