একদিকে যখন জাতীয় রাজনীতিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে চর্চা চলছে তখন রাজ্য-রাজনীতিতেও বড় ঘটনা ঘটে গেল। ঋতব্রত গোষ্ঠীকে হারিয়ে পঞ্চায়েত সমিতি জিতল কালীঘাট তৃণমূল। যা নিয়ে গোটা জেলায় জোর চর্চা চলছে। বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গিয়েছে। বিধায়ক, সাংসদরা দল ছেড়ে চলে গিয়েছে। সাংসদরা এনসিপিআই দলে যোগ দিয়েছেন এবং বিধায়করা বিদ্রোহী গোষ্ঠীতে ভিড়ে গিয়েছে। যার মাথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই আবহে ঋতব্রত গোষ্ঠীকে পরাজিত করে পঞ্চায়েত সমিতি জয় করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
এদিকে ঋতব্রত গোষ্ঠীকে হারিয়ে শনিবার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন হলো। সভাপতি নির্বাচিত হলেন মৌমিতা ঘোষ। সহ-সভাপতি নির্বাচিত হলেন আজিজুল সর্দার। এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বে আবার সরগরম হয়ে উঠল উত্তর ২৪ পরগনার রাজনীতি। অভ্যন্তরীণ টানাপোড়েন এবং ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত ঋতব্রত গোষ্ঠীকে পর্যদুস্ত করে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির দখল নিল ‘কালীঘাট’ তৃণমূল নেতৃত্ব। শনিবার চরম নাটকীয়তার মধ্য দিয়ে গঠন করা হলো বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড। যা নিয়ে এখন চর্চা চলছে।
অন্যদিকে ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে যে মানুষ নেই সেটা আবার প্রমাণ হয়ে গেল। সেখানে কালীঘাট তৃণমূল ভেঙে গেলেও মানুষ তাদের সঙ্গে আছে সেটা প্রমাণ হয়ে গেল। নতুন এই বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মৌমিতা ঘোষ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল সর্দার। দলীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কুহেলিকা পারভিনের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তিনি ঋতব্রত গোষ্ঠীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। দুর্নীতির অভিযোগে সরব হয়ে কদিন আগে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন এবং তৎকালীন সহ-সভাপতির বিরুদ্ধে সরব হন তৃণমূলেরই একাংশ।
তাছাড়া এই অবস্থায় কুহেলিকা পারভিনদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তার পরেই শুরু হয় বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্তৃত্ব হাতে নেওয়ার স্নায়যুদ্ধ। আর তাতেই জয়ের হাসি হাসল কালীঘাট তৃণমূলই। শনিবার অনাস্থা ভোট হয়। ভোটাভুটির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ‘কালীঘাট’ তৃণমূল সদস্যদের। ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল সদস্যরা ভোটাভুটিতে বড় ব্যবধানে পরাজিত হয়। তারপরই পঞ্চায়েত সমিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কালীঘাট তৃণমূলের নেতারা। এই বিষয়ে মৌমিতা জানান, দুর্নীতির বিরুদ্ধে এই জয় বাদুড়িয়ার মানুষের জয়। নতুন বোর্ডের নতুন নেতৃত্বের হাত ধরে পঞ্চায়েত সমিতিতে স্বচ্ছতা ফিরবে এবং এলাকার থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলি হবে।
Leave a Comment