---Advertisement---

 ‘আর কোনও মিছিলের অনুমতি নয়’, তৃণমূলের কর্মসূচিতে স্থগিতাদেশ হাইকোর্টের

By Suman Debnath

July 25, 2026 4:20 PM

 ‘আর কোনও মিছিলের অনুমতি নয়’, তৃণমূলের কর্মসূচিতে স্থগিতাদেশ হাইকোর্টের

---Advertisement---


২৩ জুলাই কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অথবা পাদ্মপুকুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিলের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল। এরপর শনিবার মিছিলের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। তবে আদালতে সেই প্রসঙ্গ উঠতেই  স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনও মিছিল বা সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘গতকালের প্রতিবাদ কর্মসূচিতে কেন যোগ দেননি? আদালত কোনওভাবেই পরিস্থিতিকে আরও উত্তপ্ত হতে দিতে পারে না।’ বিচারপতি আরও জানান, এই মুহূর্তে আলাদা করে কোনও নির্দেশ বা মিছিলের অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন:  বাংলাদেশে অস্ত্র পাচারের ছক ফাঁস, মহিলাকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল সিআইডি

আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, শনিবার পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত তৃণমূলের প্রস্তাবিত মিছিলের অনুমতি দেওয়া হবে না। বিচারপতির পর্যবেক্ষণ, বর্তমান পরিস্থিতি মিছিলের জন্য অনুকূল নয় এবং আইন-শৃঙ্খলার স্বার্থে এই পর্যায়ে আদালত কোনও র‍্যালির অনুমতি দিতে রাজি নয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment