---Advertisement---

আজ বিধানসভায় বড় বিস্ফোরণ? ২৮টি ক্যাগ রিপোর্ট ও সেবাশ্রয় দুর্নীতির পর্দা ফাঁস করবেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

July 25, 2026 11:50 AM

আজ বিধানসভায় বড় বিস্ফোরণ? ২৮টি ক্যাগ রিপোর্ট ও সেবাশ্রয় দুর্নীতির পর্দা ফাঁস করবেন মুখ্যমন্ত্রী

---Advertisement---


‘সেবাশ্রয়’ প্রকল্পে ওঠা অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং আর্থিক অনিয়ম নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি। একই সঙ্গে পেশ হতে চলেছে ২৮টি গুরুত্বপূর্ণ ক্যাগ রিপোর্ট।

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Legislative Assembly)-য় শনিবারের অধিবেশন ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওঠা একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিবৃতি দিতে পারেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রকাশের অপেক্ষায় থাকা ২৮টি ক্যাগ (Comptroller and Auditor General – CAG) রিপোর্টও বিধানসভায় পেশ হওয়ার কথা, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

শাসক-বিরোধী রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির। প্রকল্পটির আড়ালে আর্থিক অনিয়ম, চিকিৎসায় গাফিলতি এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে গুরুতর অসঙ্গতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। শনিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই অভিযোগগুলির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

শুক্রবার বিধানসভায় ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় খেলার মাঠ দীর্ঘদিন ধরে দখল করে অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছিল। সেই কাঠামো সরিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি কোষাগার থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় করতে হতে পারে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন:  নেই নির্বাচিত কাউন্সিলর, তাই ফিরে যাচ্ছে ওয়ার্ড উন্নয়নের ১০০ কোটি টাকা

বিধানসভায় বিরোধীদের অভিযোগ, স্বাস্থ্যশিবির পরিচালনার সময় চিকিৎসা পরিষেবায় একাধিক গুরুতর ত্রুটি দেখা গিয়েছে। কিছু রোগীর অঙ্গহানির মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। পাশাপাশি, বেসরকারি নার্সিংহোম থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং ওষুধ ব্যবহারে অনিয়মের অভিযোগও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, বিভিন্ন সূত্রে ‘সেবাশ্রয়’ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সরকারের নজরে এসেছে। সেই কারণেই শনিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত বিবৃতি দেবেন।

এদিকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ২৮টি ক্যাগ রিপোর্ট। বিধানসভায় রিপোর্টগুলি পেশ হওয়ার পর সেগুলি নিয়ে আলোচনা হবে এবং প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)-পরবর্তী ত্রাণ ব্যয়ের নিরীক্ষা-সংক্রান্ত বিশেষ ক্যাগ রিপোর্টও রয়েছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। ওই রিপোর্টের প্রেক্ষাপটেই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)-এ জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং পরে বিশেষ নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:  বিধানসভায় দাঁড়িয়ে মমতা-অভিষেককে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ‘সেবাশ্রয়’ প্রকল্প ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। বিভিন্ন ঘটনার তদন্তও চলছে। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং ক্যাগ রিপোর্ট পেশের পর এই বিতর্ক নতুন রাজনৈতিক মোড় নেয় কি না, সেদিকেই নজর থাকবে রাজ্য রাজনীতির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment