---Advertisement---

‘জয়ের হাহাকার থাকলে বাসি খাবারও বিয়েবাড়ির ভোজ মনে হয়’— আজ দ্বিতীয় টি-২০-র আগে শ্রেয়সকে খোঁচা প্রাক্তন তারকার

By Suman Debnath

July 25, 2026 11:40 AM

‘জয়ের হাহাকার থাকলে বাসি খাবারও বিয়েবাড়ির ভোজ মনে হয়’— আজ দ্বিতীয় টি-২০-র আগে শ্রেয়সকে খোঁচা প্রাক্তন তারকার

---Advertisement---


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন শ্রেয়স আইয়ার। কিন্তু সেই জয়কে ঘিরেই কটাক্ষ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। এ বছরের শুরুতে সূর্যকুমার যাদবের জায়গায় ভারতের টি-২০ দলের নেতৃত্বভার নেওয়ার পর প্রথম ছ’টি সম্পূর্ণ ম্যাচেই জয়ের দেখা পাননি শ্রেয়স।

আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হার, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০-তে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। সেই সঙ্গেই অধিনায়ক হিসেবে প্রথম জয় পান শ্রেয়স।

তবে এই জয় নিয়ে উচ্ছ্বাসকে ব্যঙ্গ করেই প্রাক্তন ভারতীয় ওপেনার সদগোপন রমেশ বলেন, ‘অনেকে বলছেন, জিম্বাবোয়েকে হারিয়ে এত আনন্দ করার কী আছে? কিন্তু টি-২০-তে যখন এত দিন ধরে জয়ের জন্য হাহাকার করতে হয়, তখন বাসি খাবারও বিয়েবাড়ির ভোজের মতোই সুস্বাদু লাগে। শ্রেয়স নিশ্চয়ই স্বস্তি পেয়েছে। ওর অধিনায়কত্বে ভারতের ধারাবাহিক ব্যর্থতার পর এমন একটা সময় এসেছিল, যখন যে কোনও দলের বিরুদ্ধে একটা জয়ই ওর কাছে ছিল আনন্দের’।

আরও পড়ুন:  যে মাঠে চোখের জল, সেই মেটলাইফেই ইতিহাসের হাতছানি! দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নে ফিরছেন মেসি

শুধু শ্রেয়স নন, অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণেরও প্রশংসা করেছেন রমেশ। তাঁর কথায়, ‘ভিভিএস লক্ষ্মণও বড় প্রশংসার দাবিদার। ও কোচ থাকলে ভারত প্রায় সব সময়ই ভালো খেলে এবং প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে। এমন সময় এসেছিল, যখন অন্য দলগুলোই ভারতকে হোয়াইটওয়াশ করছিল। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ও দলের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে’।

এই ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে ১৮ বলে অর্ধশতরান করে তিনি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরির নজির গড়েন। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যেই সিরিজে শুভসূচনা করে ভারত।

শনিবার হারারের দ্বিতীয় টি-২০ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে শ্রেয়স আইয়ারের দলের। তবে জয়ের পরেও প্রথম একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা।

আরও পড়ুন:  কমনওয়েলথ গেমস বৃহস্পতিবার থেকে, দেখে নিন ভারতের পূর্ণ ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

ইংল্যান্ড সফর থেকে শুরু করে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০— টানা ব্যর্থ অভিষেক। প্রথম ম্যাচেও তিনি বড় রান করতে পারেননি। ফলে টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে, এমনই জল্পনা শুরু হয়েছে। এ ছাড়া ভারতীয় দলের ব্যাটিং বিভাগে বড়সড় রদবদলের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

বোলিং বিভাগেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব এবং স্পিনাররা কার্যকরী পারফরম্যান্স করেছেন। তবে ওপেনিং জুটিতে অভিষেকের বদলে অন্য কোনও ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে কি না, সেটাই ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment