---Advertisement---

পড়ুয়াদের পাশে এবারে হাইকোর্টের আইনজীবীরাও

By Suman Debnath

July 24, 2026 2:20 PM

পড়ুয়াদের পাশে এবারে হাইকোর্টের আইনজীবীরাও

---Advertisement---


পড়ুয়াদের পাশে এবারে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা রয়েছেন। আর তা বুঝিয়ে দিতে আজ আদালত প্রাঙ্গনেই প্রতিবাদ দেখান আইনজীবীরা। আসলে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিল ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেই বিক্ষোভ হঠাতে পুলিশ যেভাবে পড়ুয়াদের উপরে লাঠিচার্জ শুরু করেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিপুল সংখ্যক মানুষ। এবারে সেই সকল পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালো কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও।

আদালতের সামনে পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে আইনজীবীরা। সেখানে ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অনেকে । এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ করেন হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশষ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শামিম আহমেদ, ঋজু ঘোষাল, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় সহ অনেকে।

নিট আন্দোলনের ঢেউ বর্তমানে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বিভিন্ন রাজ্যতে হচ্ছে বিক্ষোভ। তাতে সামিল হচ্ছেন অল্প বয়য়ী পড়ুয়া থেকে শুরু করে অনেকেই। আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাত বাড়িয়ে দিয়েছেন মানুষজন। কার্যত সকলেই চাইছেন এই ঘটনার একটা প্রকৃত বিচার হোক। কেবল আমজনতাই নয়, এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সলমন খান থেকে শুরু করে অরিজিৎ সিং এমনকি সচিন তেন্ডুলকরও এই সকল আন্দোলনরত পড়ুয়াদের পাশে এসে দাড়িয়েছেন। বাংলা থেকে রূপম ইসলাম, স্বস্তিকা দত্ত সহ অনেকেই পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করেছেন।  এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন শাবানা আজমি, প্রকাশ রাজের মত কিংবদন্তি তারকারা। বিহারেও এই আঁচ পৌঁছে যাওয়ায় সেখানে আন্দোলন শুরু করেছিলেন ছাত্ররা। আর সেই আন্দোলনকে রুখতে রীাতিমত লাঠিচার্জ করা হয়েছিল।

আরও পড়ুন:  ফের অভিষেককে আক্রমণ কল্যাণের - Dainik Statesman

যদিও জানা গিয়েছে, প্রশ্নফাঁস রুখতে আজ সংসদে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। মনে করা হচ্ছে হয়তো কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণে খসড়া বিল আজ হয়তো পেশ করা হবে সংসদে। গতকাল রাতেই আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশে ভিডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্নফাঁস রুখতে সরকার যে প্রয়োজনীয় পদক্ষেপ করবে, তার আশ্বাস দেন। এরপরই নতুন বিলের পরিকল্পনা। বর্তমানে প্রশ্নপত্র ফাঁস, চুরি ও নকল নিয়ে যে আইন আছে, তা আরও কঠোর করতেই নতুন বিল আনা হবে।  পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪-এ সংশোধন করা হবে। সূত্রের খবর, আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে, সেখানে এই সংশোধনী বিল পেশ করা হতে পারে এবং আজই সেই সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হতে পারে।নতুন আইনে প্রশ্নফাঁসের ক্ষেত্রে ফাস্ট ট্রাক কোর্ট তৈরির প্রস্তাব থাকবে। পাশাপাশি দোষীদের সাজাও আরও বাড়ানো হবে।

আরও পড়ুন:  সারারাত মঞ্চে মমতা! ভাঙচুর-নাশকতার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা, উত্তপ্ত কলকাতার রাজনীতি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment