---Advertisement---

কয়েক কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার দুই যুবক, খাস কলকাতায় তুমুল আলোড়ন

By Suman Debnath

July 24, 2026 2:15 PM

কয়েক কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার দুই যুবক, খাস কলকাতায় তুমুল আলোড়ন

---Advertisement---


লেকটাউনের বি ব্লক। জনবসতিপূর্ণ একটি এলাকা। সেখানে একটি লেক রয়েছে। যেখানে মানুষজন প্রাতঃভ্রমণ করতে যান। এমন একটি জায়গা থেকে সোনার বিস্কুট-সহ ভিন রাজ্যের দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার এই দুই যুবক এখানে লেকের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেটা দেখতে পায় লেকটাউন থানার পুলিশ। তাই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন ওই দুই যুবকের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তখনই তাদের আটক করা হয়। আর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে সোনার বিস্কুট। যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে পুরনো ১ এবং ২ টাকার নোটও উদ্ধার করা হয়েছে। চার কেজি সোনা-সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকদের কাছ থেকে বেশ কয়েকটি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। যার ওজন চার কেজি। একইসঙ্গে যার বাজারদর ৬ কোটি টাকা। দু’জনের কাছ থেকে চারটি ২ টাকার নোটও উদ্ধার হয়েছে। এখান থেকেই সন্দেহ বাড়ছে যে তাহলে কি বড় কোনও হাওয়ালা চক্রের যোগ রয়েছে ধৃতদের সঙ্গে? দুই যুবককে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করছে পুলিশ। ধৃত দুই যুবকই ভিন রাজ্যের বাসিন্দা। একজনের নাম ভগীরথ জানা এবং অপরজনের নাম অজিত মহিতা। ভগীরত ওড়িশার বাসিন্দা। আর অজিতের বাড়ি মহারাষ্ট্রে। এই সোনার বিস্কুটগুলি এখানে কাউকে দেওয়ার জন্যই তারা নিয়ে এসেছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  আগামীকাল রথযাত্রা, দিঘায় প্রস্তুতি তুঙ্গে

এই দুই যুবক একই রঙের রেনকোট এবং মাথায় হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আসলে ওখানে কারও আসার কথা ছিল বলে পুলিশ মনে করছে। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় আসল মাথাকে ধরা যায়নি বলেই মনে করা হচ্ছে। এই দুই যুবককে প্রথম দেখেন লেকটাউন থানার টহলদারি ভ্যানে থাকা পুলিশ কর্মীরা। এই যুবকদের তখন আটক করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর না পাওয়ায় সন্দেহ হয় পুলিশের। তখনই তাদের তল্লাশি চালাতেই ওড়িশার বাসিন্দা ভগীরথের কাছ থেকে ৪টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে পুলিশ। এক একটি বিস্কুটের ওজন এক কেজি। এই সোনার বিস্কুটগুলির মোট বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

তাছাড়া এই সোনা পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তাদের নেটওয়ার্ক কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা জানতে ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিশ। তবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিধাননগরের নগরপাল রাঠোর অমিত কুমার ভারত জানিয়েছেন, পুলিশের প্রাথমিক অনুমান ধৃতদের সঙ্গে হাওয়ালা কারবারিদের যোগ আছে। ওই দুই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:  বড় সুখবর! ২৭ জুলাই থেকে সকাল ৬টা থেকেই মেট্রো, রাত সাড়ে ১০টা পর্যন্ত বাড়ল পরিষেবা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment