---Advertisement---

আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

By Suman Debnath

July 24, 2026 1:00 PM

আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

---Advertisement---


উল্টোরথের দিনেও দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। গত কয়েক দিনের মতো শুক্রবারও দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বর্তমানে পশ্চিমে জয়সালমের থেকে বাংলার কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর ফলে শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে এবং আগামী সপ্তাহেও তা চলতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:  নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার, তীব্র আক্রমণ শানালেন দুই সাংসদও

শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুর-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

শুক্রবার কলকাতার আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment