---Advertisement---

দিল্লি ইস্যুতে মুখ খুললেন সালমান খান

By Suman Debnath

July 23, 2026 10:20 AM

দিল্লি ইস্যুতে মুখ খুললেন সালমান খান

---Advertisement---


ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করার পাশাপাশি আন্দোলনে সহিংসতার ঘটনায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।


বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান লেখেন, শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ ও অঙ্গীকারই একদিন ভারতকে গর্বিত করবে।


পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে পরে তা সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভে আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এই অভিনেতা।


তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার প্রশংসা করে সালমান খান লেখেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে শিক্ষার্থীদের এই উদ্যোগ তাদের সাহসিকতার পরিচায়ক। একই সঙ্গে সন্তানদের পাশে দাঁড়ানো অভিভাবকদের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

আরও পড়ুন:  ‘বরবাদ’ টিম আবার ফিরছে; শাকিব


সালমান খান আরও বলেন, এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার একটি বিষয়। তাই একে রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়া উচিত নয়। তার ভাষায়, এই আন্দোলনের কৃতিত্ব একমাত্র শিক্ষার্থীদেরই প্রাপ্য।


তিনি আরও লেখেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক ভূমিকা নেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, শিক্ষা যেন ফ্যাশনের মতোই আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে, যাতে ভারত বিশ্বব্যাপী শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।


মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-UG-এর প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।


ভারতে অনশনরত শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুকে জোরপূর্বক হাসপাতালে তুলে নেয় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এরপর ঘটনার তীব্রতা বাড়তে থাকে।

আরও পড়ুন:  বেদাং রায়না 'আমি ফিরে আসব'-এর প্রভাব প্রতিফলিত করেছেন


গত সোমবার দিল্লিতে ককরোচ দলের ডাকে বড় পরিসরে আন্দোলনকালে শিক্ষার্থীদের একটি মিছিল সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।


দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।


ভারতে পুলিশের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধীও সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন।


আমার বাঙলা/ রাব্বি





---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment