---Advertisement---

নারী নির্যাতন হলে অপেক্ষা নয় একদম…, পুলিশকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

July 22, 2026 7:30 PM

নারী নির্যাতন হলে অপেক্ষা নয় একদম…, পুলিশকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

---Advertisement---


মহিলাদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেটের উপর আলোচনার সময়ে শুভেন্দু অধিকারী নারী সুরক্ষাকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরেন। নারী নির্যাতন রুখতে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে কড়া নির্দেশও দেন। সেই সঙ্গে এদিন তাঁর মুখে আরজি কর কাণ্ডের প্রসঙ্গও শোনা যায়।

এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী মহিলাদের সুরক্ষার বিষয়ে পুলিশকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও মহিলার উপরে নির্যাতনের ঘটনা ঘটলে কারও নির্দেশের জন্য অপেক্ষা করার দরকার নেই। নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করার জন্য যা করার মনে হবে করে দেবেন। মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করবে।’ অর্থাৎ, সরকারের সমর্থন তাঁদের সঙ্গে থাকবে বলে এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:  রথযাত্রা ও শ্রাবণ মেলাকে কেন্দ্র করে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যায়ের বিরুদ্ধে কোনও মানুষ একা নন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর বক্তব্য, আইন মেনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিন বিধানসভায় আরজি কর মামলার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আরজি কর ঘটনায় এমন কিছু তথ্য রয়েছে যা থেকে বোঝা যায়, সংশ্লিষ্ট নথি দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছিল।

বর্তমান বিজেপি সরকার নারী নির্যাতনের ঘটনা একেবারেই হালকাভাবে নেবে না বলে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন। প্রশাসন প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করবে বলেও এদিন শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। চলতি বছরে বিজেপি ক্ষমতায় আসার পরে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই সময়ে দোষীরা শাস্তি পাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। এবার বিধানসভা থেকেও নারীদের নিরাপত্তা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  ঝালমুড়ি নিয়ে গান এবার শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রীর কণ্ঠে

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment