---Advertisement---

কালো পোশাকে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, রাহুলদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদ

By Suman Debnath

July 22, 2026 1:10 PM

কালো পোশাকে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, রাহুলদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদ

---Advertisement---


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচির সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক সাংসদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে সরব হল বিরোধী জোট। সংসদ ভবনের মকর দ্বারের সামনে কালো পোশাক পরে হাতে পোস্টার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন কংগ্রেস এবং বিরোধী দলের সাংসদেরা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা-সাংসদ।

বিরোধীদের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদে অংশ নেওয়া সাংসদদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার বিরোধী কণ্ঠস্বরকে দমনের চেষ্টা করছে। সেই অভিযোগ তুলে সংসদ চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়ে তাঁরা দাবি করেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই আন্দোলন ভবিষ্যতেও চলবে।

আরও পড়ুন:  যন্তর মন্তরের বিক্ষোভে না যাওয়ার পরামর্শ জেএনইউ কর্তৃপক্ষের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment