---Advertisement---

কমনওয়েলথ গেমস বৃহস্পতিবার থেকে, দেখে নিন ভারতের পূর্ণ ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

By Suman Debnath

July 22, 2026 10:05 AM

কমনওয়েলথ গেমস বৃহস্পতিবার থেকে, দেখে নিন ভারতের পূর্ণ ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

---Advertisement---


স্কটল্যান্ডের গ্লাসগোয় বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ কমনওয়েলথ গেমস। চলবে ২ অগস্ট পর্যন্ত। এবারের আসরে ভারত ১০টি খেলায় অংশ নিচ্ছে। প্রথম দিনেই ভারতের অভিযান শুরু হবে লন বোলসে। এরপর একে একে বক্সিং, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, সাঁতার, জিমন্যাস্টিক্স, ৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল-সহ বিভিন্ন ইভেন্টে নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মীরাবাই চানু এবং লাভলিনা বরগোহাঁই।

ভারতের ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

২৩ জুলাই (বৃহস্পতিবার)

  • দুপুর ২:০০ – লন বোলস (মহিলাদের ডাবলস) : ভারত বনাম মাল্টা

২৪ জুলাই (শুক্রবার)

  • দুপুর ১:০০ – লন বোলস (পুরুষদের সিঙ্গলস) : পুতুল সোনোয়াল বনাম কেনিয়া
  • দুপুর ১:০০ – লন বোলস (মহিলাদের ডাবলস) : রূপা রানি তিরকে/পিঙ্কি সিং বনাম দক্ষিণ আফ্রিকা
  • দুপুর ২:৩০ – আর্টিস্টিক জিমন্যাস্টিক্স (পুরুষ দল) : ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা পর্ব
  • দুপুর ৩:০০ – প্যারা সাঁতার (পুরুষদের S13 ১০০ মিটার ফ্রিস্টাইল হিটস) : আলি ইমাম
  • দুপুর ৩:০০ – সাঁতার (পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক হিটস) : শ্রীহরি নটরাজ
  • দুপুর ৩:৩০ – বক্সিং (মহিলাদের ৫৪ কেজি) : প্রীতি পাওয়ার (শেষ ১৬)
  • দুপুর ৩:৩০ – বক্সিং (মহিলাদের ৫৭ কেজি) : জ্যাসমিন ল্যাম্বোরিয়া (শেষ ৩২)
  • দুপুর ৩:৩০ – বক্সিং (পুরুষদের ৫৫ কেজি) : জেডুমানি সিং (শেষ ৩২)
  • দুপুর ৩:৩০ – বক্সিং (পুরুষদের ৭০ কেজি) : সুমিত কুন্ডু (শেষ ৩২)
  • বিকেল ৫:৩০ – প্যারা পাওয়ারলিফটিং (পুরুষদের লাইটওয়েট ফাইনাল) : অশোক মালিক, পরমজিৎ কুমার
  • বিকেল ৫:৩০ – প্যারা পাওয়ারলিফটিং (মহিলাদের লাইটওয়েট ফাইনাল) : সুমন দেবী, জসপ্রীত কৌর
  • রাত ১০:৩০ – প্যারা পাওয়ারলিফটিং (পুরুষদের হেভিওয়েট ফাইনাল) : সুধীর, ঝান্ডু কুমার
  • রাত ১০:৩০ – প্যারা পাওয়ারলিফটিং (মহিলাদের হেভিওয়েট ফাইনাল) : কস্তুরি রাজামণি
  • রাত ১০:৩০ – বক্সিং (মহিলাদের ৬০ কেজি) : প্রিয়া ঘাংঘাস (শেষ ১৬)
আরও পড়ুন:  গোল করে সিনিয়র দলে জায়গা পাকা করাই লক্ষ্য : সায়ন বন্দ্যোপাধ্যায়

২৫ জুলাই (শনিবার)

  • দুপুর ১:০০ – লন বোলস (পুরুষদের সিঙ্গলস) : পুতুল সোনোয়াল বনাম মাল্টা
  • দুপুর ১:০০ – লন বোলস (মহিলাদের ডাবলস) : রূপা রানি তিরকে/পিঙ্কি সিং বনাম টোঙ্গা
  • দুপুর ২:৩০ – আর্টিস্টিক জিমন্যাস্টিক্স (মহিলা দল) : ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা পর্ব
  • দুপুর ২:৩০ – ৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল (মহিলা) : ভারত বনাম ওয়েলস
  • দুপুর ৩:০০ – সাঁতার (পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল হিটস) : ধক্ষাণ শশীকুমার
  • রাত ১০:৩০ – বক্সিং (পুরুষদের ৬০ কেজি) : সচিন সিওয়াচ (শেষ ৩২)
  • রাত ১০:৩০ – বক্সিং (পুরুষদের ৬৫ কেজি) : আদিত্য প্রতাপ সিং (শেষ ৩২)

২৬ জুলাই (রবিবার)

  • দুপুর ১:০০ – লন বোলস (পুরুষদের সিঙ্গলস) : পুতুল সোনোয়াল বনাম ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
  • দুপুর ১:০০ – লন বোলস (মহিলাদের ডাবলস) : রূপা রানি তিরকে/পিঙ্কি সিং বনাম নামিবিয়া
  • দুপুর ২:০০ – ভারোত্তোলন (পুরুষদের ৬০ কেজি ফাইনাল) : ঋষিকান্ত সিং
আরও পড়ুন:  শেষ ৫ মিনিটেই ভেঙে পড়ল ইংল্যান্ড! টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়েই উঠছে বড় প্রশ্ন

২৭ জুলাই (সোমবার)

  • দুপুর ১:০০ – লন বোলস (পুরুষদের সিঙ্গলস) : পুতুল সোনোয়াল বনাম মালয়েশিয়া
  • দুপুর ১:০০ – লন বোলস (মহিলাদের ডাবলস) : রূপা রানি তিরকে/পিঙ্কি সিং বনাম ইংল্যান্ড
  • দুপুর ২:৩০ – অ্যাথলেটিক্স (পুরুষদের লং জাম্প যোগ্যতা পর্ব) : মুরালি শ্রীশঙ্কর

২৮ জুলাই (মঙ্গলবার)

  • অ্যাথলেটিক্স, বক্সিং, সাঁতার, ভারোত্তোলন ও অন্যান্য ইভেন্ট।

২৯ জুলাই (বুধবার)

  • বিভিন্ন খেলায় নকআউট ও পদক নির্ধারক পর্ব।

৩০ জুলাই (বৃহস্পতিবার)

  • বক্সিং, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন-সহ একাধিক পদক ইভেন্ট।

৩১ জুলাই (শুক্রবার)

  • অ্যাথলেটিক্স, বক্সিং ও অন্যান্য ফাইনাল।

১ অগস্ট (শনিবার)

  • একাধিক ফাইনাল ও পদক নির্ধারক প্রতিযোগিতা।

২ অগস্ট (রবিবার)

  • কমনওয়েলথ গেমসের শেষ দিন। বিভিন্ন ফাইনাল এবং সমাপ্তি অনুষ্ঠান।

 

ভারতে কমনওয়েলথ গেমসের সরাসরি সম্প্রচার দেখা যাবে Sony Sports Network-এ। লাইভ স্ট্রিমিং হবে Sony LIV-এ। এ ছাড়া ডিডি স্পোর্টসেও হবে সরাসরি সম্প্রচার।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment