---Advertisement---

শহরে এসেই ইস্টবেঙ্গলের অনুশীলনে হাবাস, মাঠে সবুজ মেরুন কোচ দিলম্পেরিসও

By Suman Debnath

July 22, 2026 9:45 AM

শহরে এসেই ইস্টবেঙ্গলের অনুশীলনে হাবাস, মাঠে সবুজ মেরুন কোচ দিলম্পেরিসও

---Advertisement---


মঙ্গলবার ভোররাতে শহরে পৌঁছেছেন ইস্টবেঙ্গলের নবাগত হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর সঙ্গেই কলকাতায় এসেছেন সহকারী কোচ কার্লোস ফোনসেকা এবং ফিটনেস কোচ আলেহান্দ্রো সাঞ্চেজ। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বেশ কিছু লাল হলুদ সমর্থক। তবে, ভোররাতে কলকাতায় পৌঁছালেও বিকেলেই রাজারহাটে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন তিনি। আজ আসছেন গত মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএলজয়ী দলের একমাত্র বিদেশি ফুটবলার মহম্মদ রশিদ এবং স্প্যানিশ ফুটবলার দানি রামিরেজও।

রবিবার কলকাতায় এলেও মঙ্গলবার থেকে দল নিয়ে অনুশীলন শুরু করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ প্যানজিওটিস দিলম্পেরিস। এদিনই বাগান অনুশীলনে যোগ দেন নবাগত ডিফেন্ডার অ্যালেক্স সাজি। প্রথম দিন দলের দায়িত্ব নিয়েই বেশ কড়া মেজাজে দেখা গেল দিলম্পেরিসকে। খেলোয়াড়দের ফিটনেস থেকে শুরু করে বল পজেশন সব দিকেই যথেষ্ট নজর ছিল এই অভিজ্ঞ কোচের।

আরও পড়ুন:  মেসির প্রিয় রেফারি'ই ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে! সেমিফাইনালের আগে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা

এইসবের মাঝে মঙ্গলবার থেকে ডুরান্ড ডার্বির অনলাইন টিকিট বিক্রি শুরু হল। আজ, বুধবার থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে অফলাইন টিকিটও সংগ্রহ করতে পারবেন দুই দলের সমর্থকেরা। এদিকে, মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও বিএসএসের ম্যাচ থাকলেও পর্যাপ্ত পুলিশের অভাবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে, কবে এই ম্যাচ হবে তা নিয়ে আইএফএ’র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment