---Advertisement---

খড়্গপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু কলকাতার মহিলা রাইডারের

By Suman Debnath

July 21, 2026 5:10 PM

খড়্গপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু কলকাতার মহিলা রাইডারের

---Advertisement---


পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার বাসিন্দা ও বাইক রাইডার দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের (৪৪)। রবিবার বিকেলে খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকার এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ১৫ জনের একটি দল আটটি বাইকে ওড়িশার চাঁদিপুর বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দেবাহুতির বাইকের চাকা রাস্তার একটি গর্তে পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় দেবাহুতির ছেলে অনিকেত মুখোপাধ্যায়ও বাইক রাইডিং দলে ছিলেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। দেবাহুতি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বাইক রাইডিং ছিল তাঁর নেশা। ছুটির দিন পেলেই বন্ধুদের সঙ্গে দীর্ঘ বাইক সফরে বেরিয়ে পড়তেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment