---Advertisement---

আজ ফের সংসদ অভিযান, ‘ভগৎ সিংয়ের মাটিতে নাথুরামদের ঠাঁই নাই’, অভিজিৎদের সঙ্গে এবার দীপ্সিতারাও

By Suman Debnath

July 21, 2026 12:15 PM

আজ ফের সংসদ অভিযান, ‘ভগৎ সিংয়ের মাটিতে নাথুরামদের ঠাঁই নাই’, অভিজিৎদের সঙ্গে এবার দীপ্সিতারাও

---Advertisement---


নয়াদিল্লি: সোমবারের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর ধরপাকড়ের মধ্যেই ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। তিনি লেখেন, “ভগৎ সিংয়ের (Bhagat Singh) এই মাটিতে নাথুরামদের (Nathuram) ঠাঁই নাই! ইনকিলাব জিন্দাবাদ!” এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। অন্যদিকে সোমবারের ঘটনাকে ‘ট্রেলার’ বলে মঙ্গলবার ফের সংসদ অভিযানের ডাক দিয়েছেন অভিজিৎ। যন্তর মন্তর (Jantar Mantar) ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।

সোমবার বিকেলে ‘ককরোচ’ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা (J.P. Nadda)। পরে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। কিন্তু দাবি পূরণ নিয়ে কোনও আশ্বাস না দেওয়ায় তা কার্যত প্রত্যাখ্যান করেন প্রতিবাদীরা। হাসপাতাল থেকে হাতে লেখা চিঠিতে ওয়াংচুক বলেন, “শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত তরুণদের ওপর যে নির্মম আচরণ করা হয়েছে, তা দেখেই আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন:  দেশীয় ‘কুশা’ ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য, আরও শক্তিশালী হবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ভগৎ সিং এর এই মাটিতে নাথুরাম দের ঠাঁই নাই!
ইনকিলাব জিন্দাবাদ! – পোস্ট দীপ্সিতার

এই আবহে সোমবার রাতেই অভিনেত্রী দীপ্সিতা ধর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিজিৎ দীপকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, “ভগৎ সিংয়ের এই মাটিতে নাথুরামদের ঠাঁই নাই! ইনকিলাব জিন্দাবাদ!” তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। একদিকে কৃষক, অন্যদিকে ছাত্র— দুই আন্দোলনের মধ্যেই বলিউড-টলিউডের একাংশ যে ভাবে প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

রাত বাড়তেই যন্তর মন্তরের প্রতিবাদস্থল ফের ‘দখল’ করে নেন আন্দোলনকারীরা। অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) যতদিন ইস্তফা না দিচ্ছেন, ততদিন আন্দোলন চলবে। সোমবার প্রায় ৫০০০ পুলিশ ও আধা সেনা মোতায়েন করেও আন্দোলন স্তব্ধ করা যায়নি। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আরও পড়ুন:  ‘আমি কিন্তু কোনও ৫৬ বছরের যুবকের কথা বলছি না’, নাম না করে রাহুলকে খোঁচা মোদীর

মঙ্গলবার ফের সংসদ অভিযানের ডাক দেওয়ায় রাজধানী আবারও উত্তপ্ত হতে চলেছে। প্রশাসন সতর্ক, তবে ‘ককরোচ’রাও অনড়। সোমবারের ঘটনা যদি ‘ট্রেলার’ হয়, তাহলে মঙ্গলবারের ‘ফুল ফিল্ম’ কেমন হবে, সেটাই এখন দেখার।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment