---Advertisement---

আজ শহরের বুকে তিনটি পৃথক শহিদ দিবস

By Suman Debnath

July 21, 2026 9:20 AM

আজ শহরের বুকে তিনটি পৃথক শহিদ দিবস

---Advertisement---


এবার ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় একসঙ্গে তিনটি পৃথক পক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হবে শহিদ দিবসের সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় কর্মসূচি পালন করবে। অপরদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ধর্মতলার মেয়ো রোডে শহিদ দিবসের সমাবেশের আয়োজন করেছে। পাশাপাশি শহিদ মিনার প্রাঙ্গনে নিজেদের শহদ দিবসের সভা করবে কংগ্রেস।

অন্যদিকে,  তারামণ্ডলের কাছে কালীঘাট তৃণমূলের মঞ্চে সোমবার রাতে হামলার অভিযোগ উঠল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘আজ রাত সাড়ে দশটা-পৌনে এগারোটা নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের মঞ্চে হামলা চালিয়ে সব ব্যানার ছিঁড়ে দিয়েছে। মারধর করা হয়েছে আমাদের তরুণ কর্মীদের উপরে। বাদ যাননি মহিলারাও।‘  তাঁর কটাক্ষ, ‘খোদ মুখ্যমন্ত্রী এতে প্রশ্রয় দিচ্ছেন। সঙ্গে আছেন বিগ বস থেকে শুরু করে স্মল বস। তাঁরা দেশ শাসন করতে গিয়ে স্থির করছেন কী খাওয়া যাবে, কোন ধর্ম পালন করা যাবে, কোথায় সভা করা যাবে।‘ কলকাতার পুলিশ কমিশনারকে সমাজমাধ্যমে ট্যাগ করে একই অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন:  বিজেপি ক্ষমতায় আসার পরেই তোলাবাজি শুরু, সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে উত্তপ্ত যাদবপুর

 

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment