---Advertisement---

প্রেগনেন্সিতেও দুর্দান্ত অ্যাকশন দীপিকার | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 20, 2026 4:20 PM

প্রেগনেন্সিতেও দুর্দান্ত অ্যাকশন দীপিকার | Amar Bangla BANGLADESH

---Advertisement---


সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থেকেও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। ছবির কঠিন অ্যাকশন দৃশ্যেও সরব উপস্থিতি তার।


ভারতীয় গণমাধ্যম মারফত জানা যায়, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ‘রাকা’র শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে প্রায় প্রতিদিনই কাজ করছেন দীপিকা। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমিত রাখার বিষয়ে তিনি অবস্থান নিলেও নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করতে রাতের শিফটেও শুটিং করছেন।


সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শারীরিকভাবে চ্যালেঞ্জিং একাধিক অ্যাকশন দৃশ্যেও সফলভাবে অভিনয় করছেন দীপিকা। একই সঙ্গে বাড়িতে দেড় বছর বয়সী কন্যাসন্তানের দেখভালও করছেন তিনি। সেটে তাঁর পেশাদারিত্ব ও নিষ্ঠা পুরো ইউনিটের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:  জ্যাকি শ্রফ মুম্বাই ফিট ইন্ডিয়া সাইক্লোথনে স্বাস্থ্যের পক্ষে


অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র। এতে দীপিকার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বড় বাজেট, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিশাল পরিসরের অ্যাকশন সিকোয়েন্সের কারণে ছবিটি ২০২৭ সালের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে।


এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।


জানা গেছে, আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও ‘রাকা’র ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment