---Advertisement---

ঢাবিতে শিবিরের অনুষ্ঠানে এসে ফোন খুইয়েছেন ব্যারিস্টার আরমান এমপি

By Suman Debnath

July 19, 2026 12:31 AM

ঢাবিতে শিবিরের অনুষ্ঠানে এসে ফোন খুইয়েছেন ব্যারিস্টার আরমান এমপি

---Advertisement---


ঢাবিতে শিবিরের অনুষ্ঠানে এসে ফোন খুইয়েছেন ব্যারিস্টার আরমান এমপি


ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক প্রদর্শনীতে যোগ দিতে এসে নিজের ব্যবহৃত আইফোনটি খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। লাইভ সম্প্রচার চলাকালেই এক অজ্ঞাত ব্যক্তি ফোনটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে প্রযুক্তিগত নজরদারি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ছাত্র-জনতার মাঝে উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বটতলা এলাকায় মাসব্যাপী ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’র আয়োজন করে। ওই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যারিস্টার আরমান। অনুষ্ঠান চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারের উদ্দেশ্যে উপস্থিত এক ব্যক্তির হাতে তিনি মোবাইল ফোনটি তুলে দেন। কিন্তু লাইভ চলা অবস্থাতেই ওই চতুর ব্যক্তি অত্যন্ত কৌশলে ফোনটি নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। বেশ কিছুক্ষণ পর লাইভটি হঠাৎ বন্ধ হয়ে গেলে আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়, তবে ততক্ষণে ওই ব্যক্তি এলাকা ত্যাগ করে।

আরও পড়ুন:  জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

এই অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা প্রসঙ্গে শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের সাবেক এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, “জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়েছে। আরমান ভাই গলায় কার্ড ঝুলানো এক ব্যক্তিকে লাইভ করার দায়িত্ব দিয়েছিলেন। গলায় কার্ড থাকায় তিনি ভেবেছিলেন ছেলেটি হয়তো আয়োজক কমিটিরই কেউ। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, সে আমাদের ভলান্টিয়ার বা আয়োজকদের কেউ ছিল না। ধারণা করা হচ্ছে, বহিরাগত কেউ অথবা ডেকোরেশনের কাজের সুযোগ নিয়ে ছদ্মবেশে সে এই কাণ্ড ঘটিয়েছে।”

মুশফিক তাজওয়ার মাহির আরও জানান, চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে তারা শাহবাগ থানায় যান এবং আইনি পদক্ষেপ হিসেবে একটি নিখোঁজ ও চুরির জিডি দায়ের করেন।

আরও পড়ুন:  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ও ডেকোরেশন কর্মীদের নজরদারির মধ্যেও একজন সংসদ সদস্যের ফোন চুরির ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রশিবিরের পক্ষ থেকেও ক্যাম্পাসে বহিরাগত পকেটমার বা চোর চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল মজুমদার বলেন, “সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল ফোন চুরির ঘটনায় একটি জিডি করেছেন। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছি। আইএমইআই (IMEI) নম্বর ট্র্যাকিং ও প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত এবং ফোনটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment