সাব্রুম,নবারুন চক্রবর্তী,১১ জানুয়ারি,২০২৬,রবিবার: আজ রবিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ সাব্রুম মহকুমার অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস হোস্টেলের একটি কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
রবিবার হওয়ায় হোস্টেলে ছুটির আমেজ থাকলেও আচমকা আগুন লাগার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিক ছাত্রীদের মধ্যে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট কক্ষে থাকা ছাত্রীরা তাদের বইপত্র, খাতা, পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নেওয়ার সুযোগ পায়নি। ফলে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বহু মূল্যবান শিক্ষাসামগ্রী।
বিশেষ করে সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ছাত্রী ও তাদের অভিভাবকরা। পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ বইপত্র নষ্ট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। দমকল কর্মীদের তৎপরতায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক ব্যবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে
রবিবার সকালে সাব্রুম মহকুমার অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা আবাসনে ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনা ঘটে !
Published on: January 11, 2026
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment