---Advertisement---

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি

By Suman Debnath

July 18, 2026 2:55 PM

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি

---Advertisement---

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের পর ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ও আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।’

আরও পড়ুন:  তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

তিনি বলেন, ‘চীন শুধু আওয়ামী লীগকে নয় বরং বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গেও সম্পর্ক রেখেছে। বিএনপি চীনের সঙ্গে জিও পলিটিকাল ইন্টারেস্টে সম্পর্ক রাখতে চায়। আবার ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রাখতে চাই।’

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘চীন-বাংলাদেশের সম্পর্ক এখন বেশ উপরে। চীনের প্রযুক্তির সহায়তা চায় বাংলাদেশ। আবার চীনের কারিগরি শিক্ষায় বাংলাদেশের তরুণদের শিক্ষিত করতেও দেশটির সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, সোলার এনার্জি ও গ্রীন এনার্জির ব্যবহারে চীনা প্রযুক্তির সহায়তা বাড়াতে পারলে লাভবান হবে বাংলাদেশ।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী, কারণ চীনের সঙ্গে বিএনপির আদর্শিক মিল আছে। পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কও আছে। আমরা চীন থেকে আমদানি ও রপ্তানি করব। চীনও আমাদের দেশ থেকে আমদানি-রপ্তানি করবে। আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব চায় বাংলাদেশ।

আরও পড়ুন:  ১৩ সালে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে- চিফ প্রসিকিউটর

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

কেন্দ্রের লিখিত আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, ভিডিও বার্তায় জানালেন সে কথা

কেন্দ্রের লিখিত আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, ভিডিও বার্তায় জানালেন সে কথা

চার্লসের ‘টার্ডিস’ এন্ট্রি, স্কটিশ সংস্কৃতির রঙে রাঙানো কমনওয়েলথ গেমস উদ্বোধনে ভারতের পতাকা মীরাবাই, লাভলিনার হাতে

চার্লসের ‘টার্ডিস’ এন্ট্রি, স্কটিশ সংস্কৃতির রঙে রাঙানো কমনওয়েলথ গেমস উদ্বোধনে ভারতের পতাকা মীরাবাই, লাভলিনার হাতে

‘আমার সব শর্ত আমি জানাব…’ ২৬ দিনের অনশন ভেঙে প্রথম বার্তা সোনম ওয়াংচুকের, ভাইরাল পোস্টে কী বললেন?

‘আমার সব শর্ত আমি জানাব…’ ২৬ দিনের অনশন ভেঙে প্রথম বার্তা সোনম ওয়াংচুকের, ভাইরাল পোস্টে কী বললেন?

রোনাল্ডো অবসর নিলেই ধাক্কা পর্তুগাল ফুটবলে? কোটি টাকার আয় কমার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

রোনাল্ডো অবসর নিলেই ধাক্কা পর্তুগাল ফুটবলে? কোটি টাকার আয় কমার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

তৃণমূল আমলে ‘হাজার কোটি টাকার রাজস্ব লিকেজ’? সব দপ্তরকে কড়া নির্দেশ নবান্নের, বাড়বে কর আদায়ের নজরদারি

তৃণমূল আমলে ‘হাজার কোটি টাকার রাজস্ব লিকেজ’? সব দপ্তরকে কড়া নির্দেশ নবান্নের, বাড়বে কর আদায়ের নজরদারি

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ ভারতের, দিল্লি সফরে কি গলবে ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ?

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ ভারতের, দিল্লি সফরে কি গলবে ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ?

No comments to show.

Leave a Comment