নবারুন চক্রবর্তী….. ত্রিপুরা সরকারের উদ্যোগে এবং বস্ত্র মন্ত্রক, ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় সাব্রুমে শুরু হয় রাজ্য হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬। ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মেলার মাঠে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই হ্যান্ডলুম ও হস্তশিল্প মেলা। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ৩১ ডিসেম্বর বিকেল ৪টায়।
এই মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হস্তশিল্প ও সেরিকালচার দপ্তরের আধিকারিকরা, উপস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ,
ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই এক্সপোতে রাজ্যের তাঁতি ও কারুশিল্পীদের তৈরি নানাবিধ ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত ও বিক্রির ব্যবস্থা করেন। এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পীদের আর্থিক স্বনির্ভরতা ও ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি দেশবাসীর সামনে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন।
সাব্রুমে রাজ্য হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬-এর শুভ সূচনা, ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্তশিল্পে মিলবে নতুন দিশা
Published on: January 1, 2026
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment