---Advertisement---

হরমুজের কাছে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল বিহারের মেরিন ইঞ্জিনিয়ারের

By Suman Debnath

July 16, 2026 7:40 PM

হরমুজের কাছে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল বিহারের মেরিন ইঞ্জিনিয়ারের

---Advertisement---


হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে ফের হামলার ঘটনায় প্রাণ হারালেন ভারতের এক মেরিন ইঞ্জিনিয়ার। নিহত সোনু গুপ্ত বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর বয়স ৩০ বছর। গত ৪ বছর ধরে দুবাইয়ের একটি শিপিং সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের দাবি, সৌদি আরবের উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাঁদের জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। সেই হামলায় গুরুতর আহত হন সোনু এবং পরে তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে পরিবারের কাছে প্রথমে সোনু গুরুতর জখম হয়েছেন খবর আসে। কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পৌঁছয়। সোনুর বাবা সঞ্জয় গুপ্ত স্থানীয় এক ব্যবসায়ী। সম্প্রতি ছুটি কাটিয়ে বাড়ি থেকে কাজে ফিরেছিলেন সোনু। মাত্র ২০ দিন আগে তিনি দুবাইয়ে কাজে যোগ দেন। পরিবারের দাবি, তিনিই ছিলেন সংসারের প্রধান উপার্জনকারী। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:  ইজরায়েলের হামলায় নিহত মিশরীয় সমাজকর্মী আল-ওয়াহিদি

সোনুর দাদা অলোক গুপ্ত জানিয়েছেন, মরদেহ ভারতে আনার জন্য তাঁরা দুবাইয়ের শিপিং সংস্থা এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে এখনও পর্যন্ত এই হামলা বা সোনুর মৃত্যুর বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগেও ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলায় প্রাণ হারান পুনের বাসিন্দা ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার হেরম্ব কর্মকার। হামলার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে ওমানের উপকূলরক্ষী বাহিনী তাঁর দেহ উদ্ধার করে।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভারত সরকার বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন বা ডিজিএমএ জাহাজ মালিক ও পরিচালন সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের মোতায়েন না করতে।

আরও পড়ুন:  হরমুজে ফের আক্রমণ, ইরানের হামলায় নিহত ভারতীয় নাবিক, জখম আরও ৬ ভারতীয়

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment