---Advertisement---

কলেজ প্রাঙ্গণে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

By Suman Debnath

July 16, 2026 7:05 PM

কলেজ প্রাঙ্গণে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

---Advertisement---


কলেজের ভিতরে ছাত্রীকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দাগাপুর এলাকার একটি আইন কলেজে। ওই ছাত্রী তাঁর সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। ১০ জুলাইয়ের ওই ঘটনার পর গত মঙ্গলবার মাটিগড়া থানায় নির্যাতিতার পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় কলেজ চত্বরে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ, ঘটনার দিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়ে অভিযুক্ত ছাত্রীটির পথ আটকায়। সে ওই ছাত্রীটির মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি সিম কার্ডটি মোবাইল থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু নির্যাতিতা তাঁকে বাধা দিলে অভিযুক্ত তাঁর যৌন হেনস্থা করে। সেই সঙ্গে নির্যাতিতার বাঁ হাতেও কামড় দেয় ওই ছাত্রটি। পরিবার সূত্রের খবর, সেই ঘটনার পর নির্যাতিতার পরিবার মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে যায়। সেখানেই অভিযুক্ত সহপাঠীর পরিবারের সদস্যরা নির্যাতিতার পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা ঘোষণা শুভেন্দু অধিকারীর, কত টাকার সুবিধা মিলবে?

নির্যাতিতার মায়ের অভিযোগ, এই ঘটনার পর তাঁর মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ১১ তারিখ নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁর পরিবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা জানতে পারেন, নির্যাতিতা ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপরেই নির্যাতিতা ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শিলিগুড়ি পুলিশের এক কর্তা জানিয়েছেন, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে। অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে।

নির্যাতিতার পরিবার সূত্রের খবর, ওই কলেজে ভর্তির পরেই অভিযুক্তের সঙ্গে নির্যাতিতা ছাত্রীর পরিচয় হয়েছিল। পরবর্তীকালে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে থাকাকালীন অভিযুক্ত ওই ছাত্রীর উপরে অত্যাচার চালাত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিতা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু তারপরে অভিযুক্ত নির্যাতিতার উপরে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন:  রথের শুভক্ষণে সুরুচি সংঘের দুর্গাপুজোর খুঁটিপুজো, উপস্থিত বিজেপি বিধায়ক সৌরভ সিকদার

তবে এই পুরো ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষযে কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে গোটা বিষয়টি দেখা হবে। ছাত্রীর পরিবার কলেজে এসে অভিযোগপত্র দিয়েছে। শুক্রবার অভিযুক্তকে ডেকে পাঠানো হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment