---Advertisement---

বইমেলাতেও দুর্নীতির অভিযোগ তৃণমূল জমানায়, গ্রন্থাগারমন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

July 16, 2026 3:55 PM

বইমেলাতেও দুর্নীতির অভিযোগ তৃণমূল জমানায়, গ্রন্থাগারমন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

---Advertisement---


এবার তৃণমূল সরকারের আমলে বইমেলাতেও দুর্নীতির অভিযোগ। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। গ্রন্থাগার মন্ত্রীর অভিযোগ, তৃণমূল জমানায় জেলায় সরকারি বইমেলাগুলিতেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রশ্ন হল, কীভাবে এই দুর্নীতি হয়েছে? মন্ত্রীর দাবি, জেলায় জেলায় বইমেলা থেকে মূলত তৃণমূল ঘনিষ্ঠ সাহিত্যিক বা লেখকদের বই কিনেছিল তৎকালীন মমতা বন্দোপাধ্যায় সরকার। যদিও ওই সমস্ত লেখকদের বইয়ের তেমন কোনও সাহিত্যমূল্যই ছিল না। সূত্রের খবর গ্রন্থাগারমন্ত্রীর কাছ থেকে এই গুরুত্বপূর্ণ অভিযোগ শোনা মাত্রই গৌরীশঙ্করকে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বুধবার সল্টলেক বিজেপি অফিসে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। সেখানেই ছিলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও। গ্রন্থাগারমন্ত্রীর উপস্থিতিতেই বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন তাঁরা। তৃণমূল জমানায় জেলায় জেলায় বইমেলাকে কেন্দ্র করে কীভাবে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীকে জানান গ্রন্থাগারমন্ত্রী ও দলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন:  দলের নেতাদের দিকে এবারে নিশানা দাগলেন কল্যাণ

সূত্রের খবর, বিষয়টিতে গুরুত্ব দিয়ে অভিযোগকারীদের সঙ্গেও বিস্তারিত আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। বিজেপি জেলা নেতাদের অভিযোগ, সরকারি অর্থে তৃণমূল ঘনিষ্ঠ অনামি, অপরিচিত লেখকদের বিভিন্ন বই মুড়ি-মুড়কির মতো কেনা হয়েছিল। যা তৎকালীন শাসকদল তৃণমূলকে বিপুল আর্থিক মুনাফা লোটার সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এই গুরুতর অভিযোগ জানতে পেরেই বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দেন শুভেন্দু।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার হাতবদল হতেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের কয়েকদিন পরেই আগের মমতা সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই কমিটির মাথায় রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তাছাড়াও ওই কমিটিতে রয়েছেন আইপিএস আধিকারিক কে জয়রামন। ইতিমধ্যে কমিটি তার কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে পূর্বতন তৃণমূল সরকারের আমলে সর্বত্রই একের পর এক দুর্নীতি, তোলাবাজি, জমিদখল, কাটমানি নেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। নিয়োগ দুর্নীতি ছাড়াও বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন নিয়েও উঠেছে ভুরি ভুরি অভিযোগ। এবার বইমেলা নিয়েও আগের মমতা সরকারের আমলে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এল।

আরও পড়ুন:  বিকাশ ভবনে প্রথম পা রাখলেন শুভেন্দু অধিকারী

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment