---Advertisement---

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, রথযাত্রায় পদ্মশিবিরে রঞ্জিত কন্যা

By Suman Debnath

July 16, 2026 3:25 PM

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, রথযাত্রায় পদ্মশিবিরে রঞ্জিত কন্যা

---Advertisement---


গুঞ্জন ছিলই। এবার সেটা বাস্তবায়িত হলো। রথযাত্রা উৎসবকে বেছে নিয়ে পুণ্য তিথিতেই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক ইস্তফা দিলেন তাঁর সাংসদ পদ থেকে। বুধবারও তৃণমূলে ছিলেন। কিন্তু বৃহস্পতিবারই পাল্টে গেল রাজনীতির ছবি। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পথেই হাঁটলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রঞ্জিত কন্যা রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সাংসদ পদ ছেড়েই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। এবার কি কোয়েলও বিজেপির পথে? উঠছে প্রশ্ন।

এদিকে কোয়েল মল্লিককে যখন রাজ্যসভায় পাঠানো হয়েছিল তখন আরও দু’জনকেও পাঠানো হয়েছিল। তাঁরা হলেন-রাজীব কুমার এবং মানেকা গুরুস্বামী। একসঙ্গে তাঁরা রাজ্যসভায় গেলেও এবার কোয়েল তাঁদেরকে ফেলে রেখে এগিয়ে গেলেন বলে মনে করা হচ্ছে। অথচ রাজ্যসভায় যখন তৃণমূলের টিকিটে গিয়েছিলেন তখন প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন রাজ্যে তৃণমূল ক্ষমতায় নেই। বিজেপি ক্ষমতায় এসেছে। এই পালাবদলের পরই তৃণমূল ছেড়ে লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। রাজ্যসভা থেকে তিনজন ইস্তফা দিয়ে এখন বিজেপির প্রার্থী হয়েছেন। সেই পথেই হাঁটলেন কোয়েল। সুতরাং আরও একজন তৃণমূলের সাংসদ কমে গেল রাজ্যসভা থেকে।

আরও পড়ুন:  আজ তারকেশ্বরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অন্যদিকে সাংসদ পদ ছাড়ার পরই কোয়েলকে দেখা গিয়েছে নয়াদিল্লির মতিলাল নেহরু রোডে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের এই বৈঠকের ছবি ছড়িয়ে পড়তেই পদ্মশিবিরে যোগদানের বিষয় নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। তৃণমূলের সঙ্গে সম্প্রতি যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন কোয়েল। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। রথ উৎসবের দিন তা বাস্তবে পরিণত হলো। ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে হাজির হয়েছিলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। তখন রঞ্জিত মল্লিককে বলতে শোনা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর খুব ভাল লাগে। কিন্তু এখন মেয়ের এমন সিদ্ধান্ত নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  রাজনৈতিক সৌজন্যের নজির! বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

তাছাড়া তৃণমূলে থাকাকালীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল মল্লিক ওরফে রুকমিনি মল্লিক। এবার বিজেপিও তাঁকে টিকিট দেবে। তখনও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। মাত্র দু’মাসের মাথায় গোটা ছবিটা পাল্টে গেল। কোয়েল মাঝে আমেরিকায় গিয়েছিলেন। তাই ইস্তফা দেননি। সেখান থেকে ফিরে এসেই সাংসদ পদে ইস্তফা দিয়ে নতুন ইনিংস খেলতে প্রস্তুত হলেন। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল মল্লিক দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে। মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই তাঁর এই ইস্তফা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। পদ ছেড়েই এদিন কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment