---Advertisement---

রথযাত্রায় শহরে মোতায়েন ২ হাজার পুলিশ, প্রতিটি রথের উপর থাকবে নজরদারি

By Suman Debnath

July 16, 2026 9:40 AM

রথযাত্রায় শহরে মোতায়েন ২ হাজার পুলিশ, প্রতিটি রথের উপর থাকবে নজরদারি

---Advertisement---


বৃহস্পতিবার রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিরাট প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। শহরে এ বছর ৭৬টি ছোট এবং ৮টি বড় রথ বের হবে। প্রতিটি রথযাত্রার সঙ্গে পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামানো হবে প্রায় ২ হাজার পুলিশকর্মী। পাশাপাশি লালবাজারের শীর্ষ আধিকারিক ও বিভিন্ন ডিভিশনের ডিসিরাও রাস্তায় থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন।

রথযাত্রার আগে শহরের সমস্ত থানার ওসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। বৈঠকে তিনি নির্দেশ দেন, রথ যে রাস্তাগুলি দিয়ে যাবে সেখানে কোথাও যেন খানাখন্দ না থাকে। রথের উচ্চতার কারণে বিদ্যুতের তার বা কেবলে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানা পুরসভা ও অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে রাস্তাগুলি পরিদর্শন শুরু করেছে।

আরও পড়ুন:  সৎ বাবার বিরুদ্ধে মেলেনি ধর্ষণের প্রমাণ, খারিজ নিম্ন আদালতের নির্দেশ

লালবাজার সূত্রে খবর, এর আগেও রথযাত্রা উপলক্ষে পুলিশ কমিশনার থানার ওসি ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন। সেই নির্দেশ অনুযায়ী শহরের সমস্ত রথযাত্রার রুট ম্যাপিং করা হয়েছে। নতুন কোনও রথযাত্রা বের হলে তার তথ্য সংগ্রহের পাশাপাশি আয়োজকদের সঙ্গে একাধিক বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি রথযাত্রার সঙ্গে কতজন পুলিশ মোতায়েন থাকবে, তা সংশ্লিষ্ট থানা পরিস্থিতি অনুযায়ী ঠিক করবে। উল্টোরথ পর্যন্ত যেসব জায়গায় রথ রাখা হবে, সেখানেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনও রথ যদি খোলা রাস্তায় রাখা হয়, তাহলে সেই এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরাগুলির ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করবে পুলিশ।

গত বছরের অভিজ্ঞতা খতিয়ে দেখে যেসব এলাকায় সমস্যা হয়েছিল, সেখানে এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বিশেষ করে সংবেদনশীল ও মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় সম্প্রীতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। রথযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে বসবে রথের মেলা। সেই সব মেলার তালিকাও তৈরি করেছে প্রতিটি থানা। অনেক জায়গায় উল্টোরথের পরও কয়েকদিন ধরে মেলা চলবে। তাই মেলা চলাকালীন পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও কড়া নজর রাখা হবে বলে জানিয়েছে লালবাজার।

আরও পড়ুন:  দল ২০৮ আসনে জিতবে ভাবতে পারিনি, দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment