---Advertisement---

কর্তব্যে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নবান্নের, একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

By Suman Debnath

July 15, 2026 8:05 PM

কর্তব্যে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নবান্নের, একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

---Advertisement---


কর্তব্যে গাফিলতি, দুর্নীতি এবং আর্থিক তছরূপের অভিযোগে অভিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এবার কড়া আইনানুগ পদক্ষেপের পথে হাঁটতে শুরু করেছে নবান্ন। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েই দীর্ঘদিনের একাধিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে বলে নবান্ন সূত্রের দাবি।

 

সূত্রের খবর, গত প্রায় ১৫ বছরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত একাংশ আধিকারিক ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরূপ এবং কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন ধাপে ধাপে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আটজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপের প্রস্তুতিও চলছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলাও রুজু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন:  দুর্যোগকে ডোন্ট কেয়ার করে সড়কপথেই যাত্রা মুখ্যমন্ত্রীর, হুমায়ুন গড়ে বড় বার্তা

 

রাজ্য সরকারের শীর্ষ মহলের বক্তব্য, দুর্নীতি এবং সরকারি অর্থের অপব্যবহারের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। ভবিষ্যতেও এই ধরনের অভিযোগ সামনে এলে একইভাবে তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়া ধারাবাহিক ও সমান্তরালভাবেই চলবে বলেও নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে।

 

প্রশাসনিক মহলের একাংশের মতে, সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান শুরু হয়েছে। রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে, দুর্নীতি বা কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কোনও আধিকারিক বা কর্মচারীকেই ছাড় দেওয়া হবে না।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment