---Advertisement---

দিঘা জগন্নাথ মন্দিরে সরকারি অনুদান, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা রাধারমণ দাসের

By Suman Debnath

July 15, 2026 5:50 PM

দিঘা জগন্নাথ মন্দিরে সরকারি অনুদান, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা রাধারমণ দাসের

---Advertisement---


দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এই অনুদানকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। পাশাপাশি তিনি ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলা রথযাত্রাকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও জানিয়েছেন।

রাধারমণ দাস জানান, জগন্নাথদেবের রথযাত্রা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহোৎসব। রাজ্য সরকারের এই আর্থিক সহযোগিতা রথযাত্রার আয়োজনকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি ভক্ত ও দর্শনার্থী দীঘায় এসে রথযাত্রার আনন্দে শামিল হবেন।

তিনি আরও জানান, ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজা, মঙ্গল আরতি, ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ, কীর্তন, ধর্মীয় শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভক্তদের সুবিধার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন:  আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এরপর ডাকুনিতে কারখানা শিলান্যাস করবেন

রাধারমণ দাস বলেন, সরকার পরিবর্তনের পর এই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তাই এবারের রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি সকল ভক্ত ও দর্শনার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে রথযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।

১৬ জুলাই দীঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলা এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের সম্মিলিত উদ্যোগে এবারের রথযাত্রা এক স্মরণীয় উৎসবে পরিণত হবে বলেই আশা করা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment