---Advertisement---

কেন্দ্রকে সমর্থন করতে পারে এনসিপি

By Suman Debnath

July 15, 2026 3:05 PM

কেন্দ্রকে সমর্থন করতে পারে এনসিপি

---Advertisement---


আসন পুনর্বিন্যাস বিল নিয়ে এবার কেন্দ্রকে সমর্থন করতে পারে এনসিপি (শরদ)। এই বিষয়টি পরিষ্কার করে দিলেন শরদ পাওয়ারের মেয়ে ও সাংসদ সুপ্রিয়া সুলে। সংসদে বিলটা আটকে যাওয়ার পর থেকেই কেন্দ্র এনসিপি (শরদ)-এর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে, সেটা সুপ্রিয়ার কথাতেই  স্পষ্ট বোঝা গিয়েছে।

গত এপ্রিল মাসে সংসদে দুই-তৃতীয়াংশ ভোট পায়নি আসন পুনর্বিন্যাস বিল। তারপর থেকেই কেন্দ্র বিরোধী শিবিরের নানা দলের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে। এনসিপি (শরদ)-এর সঙ্গেও কথাবার্তা চলছে। গুঞ্জন ছিল, শরদের দল হয়তো বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে কেন্দ্রীয় শাসক এনডিএ-তে যেতে পারে। যদিও সুপ্রিয়া সাফ জানিয়েছেন, তাদের এমন কোনও প্ল্যান নেই, এ দল এখনও ‘ইন্ডিয়া’-তেই থাকছে। তবুও, তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন – কেন্দ্র যদি প্রতিশ্রুতি মতো সব রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর সংশোধনী আনে, এনসিপি (শরদ) বিলটিকে সমর্থন করতে পারে।

আরও পড়ুন:  রথযাত্রা উপলক্ষে পুরী সমুদ্রসৈকতে লাইফগার্ডদের বিশেষ ব্রিফিং, পর্যটকদের নিরাপত্তায় জোর পুলিশের

প্রথম থেকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বিলের বিরোধিতা করে এসেছে। তাদের বক্তব্য, শুধু জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলোর আসন ঠিকঠাক বাড়বে না। কারণ, সেখানকার জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো কমে এসেছে। ফলে দক্ষিণ ভারতের লোকসভা আসন আরও কমে যেতে পারে। এছাড়াও, বিরোধীরা বলে আসছে, আসন পুনর্বিন্যাসটা এমনভাবে করতে চাইছে মোদী সরকার যাতে হিন্দি বলয়ের রাজ্যগুলো থেকে ভালো ফল করলেই ২০২৯-এ সরকারে ফেরা সহজ হয়।

এমন অবস্থায় কেন্দ্র এবারে প্রায় সব রাজ্যেই ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। দরকারে বিল সংশোধন করতেও তারা প্রস্তুত। সুপ্রিয়া সুলে বলেন, ‘৫০ শতাংশের শর্তটা লিখে দিন, তারপর আমরা আলোচনা করব।’ সম্প্রতি বিল নিয়ে সমস্ত দলের বৈঠক ডেকেছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ছিলেন। সুপ্রিয়া সেই বৈঠকে অংশ নেন। তার দাবি, কেন্দ্র প্রস্তাব দিয়েছে যে ৫০ শতাংশ আসন বৃদ্ধি নিয়ে বিল সংশোধিত হবে। তিনি যোগ করেন, ‘বিলটা এখনও আমাদের হাতে আসেনি। সেটা না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারব না।’

আরও পড়ুন:  লিপুলেখ ইস্যুতে ভারত-নেপাল উত্তেজনা, কাঠমান্ডুকে কড়া বার্তা দিল দিল্লি!

তিনি আরও জানান, বিল হাতে পাওয়ার পরে এনসিপি (শরদ) সেটি ভালোভাবে খতিয়ে দেখবে এবং তারপর দলের চূড়ান্ত মত জানাবে। সুপ্রিয়া সাফ বলেন, ‘শুধু জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তা দক্ষিণ ভারতের জন্য অন্যায় হয়ে যাবে।’ অদলবদল আর গুঞ্জনের মাঝেই তিনি আবার একবার বললেন, এনসিপি (শরদ) এখনও বিরোধী জোটেই আছে, আর বাইরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। ‘আমাদের নিয়ে অনেকরকম কথা ছড়াচ্ছে। সবটাই গুজব। আমাদের বদনাম করতেই এসব চালানো হচ্ছে। আমরা ‘ইন্ডিয়া’ জোটেই আছি।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment