---Advertisement---

বিশ্বমঞ্চে এবার বাংলার ঐতিহ্য, গর্বিত বঙ্গবাসী

By Suman Debnath

July 14, 2026 8:50 PM

বিশ্বমঞ্চে এবার বাংলার ঐতিহ্য, গর্বিত বঙ্গবাসী

---Advertisement---





দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের অনেকেরই শখ থাকে যে তারা একটিবারের জন্য হলেও টয়ট্রেনে চড়বেন। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া টয়ট্রেন ফের পাড়ি দিল বিশ্বমঞ্চে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম আয়োজিত হতে চলেছে। সেই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

টানা আটদিন ধরে এই বৈঠক চলবে। আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে। সেই বৈঠকে ভারতের পাশাপাশি মোট ২১টি দেশ অংশ নেবে। সেই বৈঠকে অংশ নিতে ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী দক্ষিণ কোরিয়ায় যাবেন। তিনি জানিয়েছেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ ভারতের হয়ে এই প্রথম ইউনেস্কোর বৈঠকে প্রতিনিধিত্ব করবে। টয়ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে ওই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:  অরূপ-স্বরূপকে ছেঁটে ফেলল সুরুচি সংঘ, নতুন কমিটি গড়ল ক্লাব

জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত থাকা দেশগুলির প্রতিনিধিদের ইউনেস্কোর তরফে সেখানকার ঐতিহ্যবাহী এলাকাগুলি ঘুরিয়ে দেখানো হবে। ডিএইচআর ডিরেক্টর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মূল বৈঠকেও অংশ নেবেন। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার বুসানের এই আন্তজার্তিক মঞ্চে দার্জিলিংয়ের সংস্কৃতির পাশাপাশি টয়ট্রেনও তুলে ধরা হবে।

কীভাবে এই টয়ট্রেন বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করছে। সেই সঙ্গে টয়ট্রেনে চড়ে পর্যটকরা পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করেন তা এই বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। সবমিলিয়ে পাহাড়ের এই ঐতিহ্যকে বিশ্বের দরবারে আরও আকর্ষণীয় করে তোলা হবে। যাতে এবার থেকে আরও বেশি করে পাহাড়ে বিদেশি পর্যটকদের ভিড় জমে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment