---Advertisement---

‘দেশে সততার দাম নেই, প্রশ্নপত্র থেকে নির্বাচন—সবই বিক্রি হচ্ছে’, মোদিকে কড়া বার্তা সোনম ওয়াংচুকের

By Suman Debnath

July 14, 2026 6:30 PM

‘দেশে সততার দাম নেই, প্রশ্নপত্র থেকে নির্বাচন—সবই বিক্রি হচ্ছে’, মোদিকে কড়া বার্তা সোনম ওয়াংচুকের

---Advertisement---


Sonam Wangchuk Hunger Strike: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ১৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনের মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জনগণের কথা শোনার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে তীব্র উদ্বেগও প্রকাশ করেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তবে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিরও এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।

সোনম ওয়াংচুকের কথায়, যদি জনসাধারণ নিজেরা রাস্তায় নেমে দাবি না তোলেন, তবে কোনও সরকারই সহজে সিদ্ধান্ত বদল করবে না। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার শেষ পর্যন্ত সমস্যার সমাধানে উদ্যোগী হবে।

আরও পড়ুন:  ‘কেতনকে আর একটি কেস ফাইল হতে দেবেন না’, মোদীর কাছে আবেগপূর্ণ আর্জি নিহত যুবকের মায়ের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে ওয়াংচুক বলেন, একজন ব্যক্তির পদত্যাগেই পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব না হলেও, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি। তাঁর মতে, কোনও অনিয়মের পরও যদি সরকারের জবাবদিহি না থাকে, তাহলে ভবিষ্যতেও একই ধরনের ঘটনা ঘটতে থাকবে।

তিনি আরও বলেন, পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রভাব শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। এর ফলে ভবিষ্যতে অযোগ্য চিকিৎসক, প্রকৌশলী বা অন্যান্য পেশাজীবী তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়, যার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে।

সরকারের উদ্দেশে বার্তা দিয়ে ওয়াংচুক বলেন, গণতন্ত্র সহমর্মিতা ও মানুষের মতামতের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে চলে। তাই দীর্ঘমেয়াদে জনগণের কথা শোনা সরকারের পক্ষেই লাভজনক হবে।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সততার মূল্য কমে গিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:  সুপ্রিম কোর্টে বেনজির বিশৃঙ্খলা: শুনানি চলাকালীন বিচারপতিদের কাগজ ছুঁড়ে মার, প্রধান বিচারপতিকে অকথ্য গালিগালাজ

এদিকে, আন্দোলন চললেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর কোনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি। ওয়াংচুকের অভিযোগ, বিরোধী দলগুলিও মৌখিক সমর্থন জানালেও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়নি। এই পরিস্থিতিতে তিনি কার্যত একাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন।

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখেই তাঁর এই অনশন অব্যাহত রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহল ও আন্দোলনকারীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment