---Advertisement---

কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস

By Suman Debnath

July 14, 2026 1:25 PM

কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস

---Advertisement---





সপ্তাহজুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়বে। কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন একাধিক জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও আপাতত কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ-ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে। বুধবার উপকূলের দুই জেলায় বেসি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  গঙ্গা ভাঙন ঠেকাতে কেন্দ্রের কাছে ৩৬০০ কোটির প্রস্তাব মুখ্যমন্ত্রীর, লক্ষ্য স্থায়ী সমাধান

শনিবার থেকে দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার থাকবে এবং ধীরে ধীরে ঝড়বৃষ্টি কমবে। তবে এই সময়ে উত্তরবঙ্গে আবহাওয়া ফের খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও শনিবার থেকে ফের বৃষ্টির প্রকোপ বাড়তে পারে।

শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওই দিনে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment