---Advertisement---

হেডফোন ছাড়া মেট্রোয় বসে জোরে গান শুনলে গুণতে হবে জরিমানা, নয়া নির্দেশিকা

By Suman Debnath

July 13, 2026 6:55 PM

হেডফোন ছাড়া মেট্রোয় বসে জোরে গান শুনলে গুণতে হবে জরিমানা, নয়া নির্দেশিকা

---Advertisement---





মেট্রোয় এবার থেকে হেডফোন ছাড়া রিলস, ভিডিও বা গান শুনলে পকেটে চাপ পড়বে। কারণ এসব করলে এবার থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। ইয়ারফোন বা হেডফোন ছাড়া মোবাইলে এসব শুনলে তীব্র শব্দে অন্যের স্বাচ্ছন্দ্য নষ্ট হয়। অন্য যাত্রীর অসুবিধা করে এসব করা যাবে না। এই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, মেট্রোয় সফরের সময় হেডফোন ছাড়া ভিডিও বা গান চালালে দিতে হবে মোটা টাকা জরিমানা। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং কামরার ভিতরে শব্দদূষণ রুখতেই চালু করা হচ্ছে এই কড়া নিয়ম।

মেট্রোতে বসে মোবাইলে হেডফোন ছাড়া উচ্চস্বরে গান শোনা, রিলস দেখা কিংবা জোর গলায় কথা বলা এগুলি স্বাভাবিকভাবেই পাশের আসনে বসা সহযাত্রীর বিরক্তির কারণ হয়ে ওঠে। এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে জোরে ভিডিও চালালে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাই চেন্নাই মেট্রো রেল সমস্ত যাত্রীদের অনুরোধ করেছেন, সহযাত্রীদের কথা মাথায় রেখে হেডফোন ব্যবহার করুন। আর জোরে কথা না বলবেন না।

আরও পড়ুন:  কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি, নিহতদের মধ্যে লস্করের শীর্ষ সদস্য জাকির গনি

চেন্নাই মেট্রো রেল লিমিটেডের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যাত্রীদের। সেখানে উল্লেখ করা হয়েছে, এবার থেকে মেট্রোতে উঠে হেডফোন বা এয়ারফোন ছাড়া মোবাইলে গান শোনা যাবে না। আর মোবাইলে জোরে কথাও বলা যাবে না। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে জন বিশ্বাস আইন, ২০২৬ সালের ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়। চেন্নাই মেট্রো রেলের বিবৃতিতে বলা হয়েছে, আগে এসব ক্ষেত্রে জরিমানার অঙ্ক ছিল ৫০০ টাকা। এখন নতুন নিয়মে সেটা বাড়িয়ে সর্বোচ্চ ২,৫০০ টাকা করা হয়েছে। আর নিয়ম ভাঙলে তখন কর্তব্যরত আধিকারিকরা অভিযুক্ত যাত্রীকে মেট্রো চত্বর থেকে বেরও করে দিতে পারেন।

তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী, মেট্রোর ভিতরে এমন কোনও আচরণ করা যাবে না, যা অন্য যাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হয়। এই বিধি লঙ্ঘন করলে আগের তুলনায় অনেক বেশি জরিমানা গুনতে হবে। কলকাতা মেট্রোতেও কি এমন নিয়ম আসতে পারে? এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘এই বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে যদি হয় তা জানানো হবে।’

আরও পড়ুন:  তামিলনাড়ুতে গো-হত্যা নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment