---Advertisement---

প্রকাশিত মাধ্যমিক ২০২৭-এর সূচি, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা

By Suman Debnath

July 13, 2026 4:45 PM

প্রকাশিত মাধ্যমিক ২০২৭-এর সূচি, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা

---Advertisement---





আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২টোয়। তবে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ে দেখার সুযোগ পাবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী উত্তর লেখা শুরু করতে হবে।

পর্ষদ পরীক্ষা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে জানিয়েছে, ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন বিষয়ের পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। প্রথম ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি-সহ মোট ১২টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ভাষার পরীক্ষায় ইংরেজি, বাংলা এবং নেপালি ভাষার বিকল্পও থাকবে।

আরও পড়ুন:  জাহাঙ্গীরের 'ডান হাত'-এর বিরুদ্ধে কাটমানির অভিযোগ, এবার গ্রামবাসীদের হাতে লক্ষাধিক টাকা ফেরত

বিশেষ কিছু বিষয়ের পরীক্ষার সময়ও আলাদা করে জানানো হয়েছে। সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফ্ট বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত।

কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের লিখিত পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘণ্টা ৪৫ মিনিট। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিকেই আয়োজন করতে হবে। অন্যদিকে, বৃত্তিমূলক বিষয়গুলির পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৪৫ মিনিট।

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment