---Advertisement---

‘মেসি’ বিতর্কে শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

By Suman Debnath

July 13, 2026 1:10 PM

‘মেসি’ বিতর্কে শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

---Advertisement---





শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় দ্রুত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা ওঠে। বিচারপতি নির্দেশ দেন, শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যে মামলা বর্তমানে বিধাননগর আদালতে বিচারাধীন রয়েছে, সেই মামলার শুনানি এক মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে।

‘মেসি’ বিতর্ককে কেন্দ্র করে শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জেরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়টি বিধাননগর আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার নিম্ন আদালতকে এক মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  নেই নির্বাচিত কাউন্সিলর, তাই ফিরে যাচ্ছে ওয়ার্ড উন্নয়নের ১০০ কোটি টাকা

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন। তাঁর কলকাতা সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উৎসাহ তৈরি হয়েছিল। বহু ফুটবলপ্রেমী ও মেসির অনুরাগী নিজের পছন্দের তারকাকে কাছ থেকে দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকা খরচ করে ভিড় জমিয়েছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মেসি সেই অনুষ্ঠানে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পরেই ভাঙচুর শুরু হয়। চরম উত্তেজনা ছড়ায়।

পুলিশ সেই ঘটনার তদন্তে নামতেই শতদ্রু দত্তের নাম উঠে আসে। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য শতদ্রুকে ৩৮ দিন জেল খাটতে হয়েছিল। এরপরেই তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন শতদ্রু। সেই অভিযোগ তুলে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন। এতদিন ধরে সেই মামলারই শুনানি চলছিল। এবার সোমবার শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় দ্রুত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment