সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন দু’টি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কত দিন বৃষ্টি হবে তা জানিয়ে আবহাওয়া দপ্তর।
বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে আসামের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই জোড়া ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুট কমার সম্ভবনা রয়েছে।
Leave a Comment