---Advertisement---

গোল করে সিনিয়র দলে জায়গা পাকা করাই লক্ষ্য : সায়ন বন্দ্যোপাধ্যায়

By Suman Debnath

July 12, 2026 8:50 PM

গোল করে সিনিয়র দলে জায়গা পাকা করাই লক্ষ্য : সায়ন বন্দ্যোপাধ্যায়

---Advertisement---





কলকাতা লিগে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে প্রথম ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ পাঠচক্র। দীর্ঘদিন বাদে ফের একবার লিগের দলে বাগান ডাগআউটে দেখা যেতে চলেছে কোচ বাস্তব রায়কে। প্রথম ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী তিনি। তবে, এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে রাজি নন বাস্তব। বরং, একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছেন তিনি। দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশদিনের কাছাকাছি অনুশীলন করছে দল। অবশেষে টুর্নামেন্ট শুরু হওয়ায় তাই কিছুটা হলেও স্বস্তিতে তিনি।

এদিকে, চলতি মরসুমে ইস্টবেঙ্গল ছেড়ে চির-প্রতিদ্বন্দ্বী মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন সায়ন ব্যানার্জি। তবে, ডার্বি নিয়ে ভাবতে চান না তিনি। বরং, প্রতি ম্যাচে গোল করে সিনিয়র দলে জায়গা পাকা করাই তাঁর একমাত্র লক্ষ্য বলে স্পষ্ট জানিয়ে দিলেন সায়ন। নতুন মরসুম শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী তরুণ এই ফুটবলার।

আরও পড়ুন:  কেভিনের বদলি নাচো, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী এবার ইস্টবেঙ্গলে

ম্যাচের আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগে চার-পাঁচটা গোল করেছিলেন। এবার আরও বেশি গোল করতে চান তিনি। পাশাপাশি, সতীর্থদের গোল করার ক্ষেত্রেও অবদান রাখতে চান। একইসঙ্গে সাইন এদিন আরও বলেন, নতুন ক্লাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়নি।

অন্যদিকে ক্লাব পরিবর্তন করার বিষয়ে জানতে চাওয়া হলে তরুণ এই উইঙ্গার বলেন, পেশাদার ফুটবলে ক্লাব পরিবর্তন স্বাভাবিক বিষয়। এটাকে তাই নিজের কেরিয়ারের অংশ হিসেবে দেখতে চান তিনি। এদিন ক্লাবের পক্ষ থেকে কলকাতা লিগের জন্য চারজন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন, কিয়ান নাসিরি, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও দিপেন্দু বিশ্বাস। এছাড়াও জানা গিয়েছে, আসন্ন মরসুমের জন্য মোহনবাগানে চূড়ান্ত হওয়ার পথে মুম্বই সিটি এফসির তারকা ফুটবলার ছাংতে।

আরও পড়ুন:  ৮৪ মিনিট পিছিয়ে থেকে ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা! কিভাবে? জয়ের মন্ত্র ফাঁস করলেন মেসি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment